Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বরিশালের উন্নয়নে আমি সারা জীবন কাজ করে যেতে চাই- নিউ ইয়র্কের গণ সংবর্ধনায় গোলাম ফারুক শাহীন

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: January 24, 2011 | 12:45 PM

ইউএসএ নিউজ :  গত ২৩ শে জানুয়ারী নিউ ইয়র্কের জ্যাকসন সাইটসে “গ্রান্ড সুইটস রেষ্ট্রুরেন্ট্রে” প্রবাসী বরিশাল বিভাগবাসীর দেয়া এক গণ সংবর্ধনায় জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন বলেন- আমি বরিশালের সন্তান, বরিশাল আমার অহংকার। সুখ দুখে সারা জীবন আমি বরিশালের মানুষের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, সুযোগ এলে প্রবাস জীবনের সমাপ্তি করে বরিশালের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। বরিশাল আমার জীবন, বরিশাল আমার শেষ ঠিকানা।আল্লাহ বাচিয়ে রাখলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করব।

 

 

আশা করি আপনারা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সুযোগ টুকু আমাকে দিবেন। আজ আপনাদের দেয়া এ সংবর্ধনায় আমি চির কৃতজ্ঞ রইলাম। এছাড়া তিনি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি সাধারন সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে আগত বিপুল পরিমানে প্রবাসীদের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী বরিশাল বিভাগ সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ তালুকদার। স্বচ্ছ সুন্দর ও সাবলিলভাবে উপস্থাপনা ও পরিচালনা করেন বরিশাল বিভাগীয় সোসাইটি যুক্তরাষ্ট্র ইংকের সাবেক সাধারন সম্পাদক ও প্রবাসীবার্তা ডট কম প্রেসিডেন্ট ও প্রকাশক মতিউর রহমান লিটু।
সভার শুরুতে দেশবাসীর মঙ্গল কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া পাঠ করেন মাওলানা তোহা আমিন, জাতীয় সংগীত পরিবেশন করেন সোহরাব হোসেন সর্দার ও তার সহযোগীরা। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ ডাঃ আব্দুস সবুর, আব্দুল কাদের খান, ওয়াদুদ তালুকদার, জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন হাওলাদার, মোহাম্মাদ শাহ আলম, মামুনুর রশিদ মামুন, কায়কোবাদ খান, মনিরুজ্জামান মিয়া, জি এম ফারুক (ডেপুটি কমান্ডার নিউ ইয়র্ক মুক্তিযোদ্ধা সংসদ), এম এ মান্নান, আবু তালেব মাতব্বর, ও সোহরাব হোসেন সর্দার।

 

 

 দ্বিতীয় পর্বেঃ এম এ মান্নান, হাবিব রায়ান, কামরুজ্জামান বাচ্চু ও রাশেদুজ্জামান হিমুর নেতৃত্বে বিশাল আকৃতির ফুলের তোরা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সাথে ছিলেন রূম্পা ইসলাম, সম্পা ইসলাম সহ একদল জুনিয়র বরিশাল প্রবাসীরা, আমাদেরই নিষ্পাপ ভবিষ্যত প্রজন্ম।এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- খায়রুল কবির, মোঃ ওহিদুজ্জামান নিলু, ইউসুফ আলী তালুকদার, গোপাল ঘোষ, রুমানা হাসান, মোসাম্মাদ এন আক্তার, হারুন উর রশিদ, ফাতেমা হাসান, শারমিন আক্তার দয়া, আমেনা রহমান, সনিয়া রহমান, মনিয়া রহমান, এম ডি শহিদুল ইসলাম, শাহানাজ বেগম, সাবিহা ইসলাম, সুমান ইসলাম সহ আরো অনেকে। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV