Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বরিশাল-পটুয়াখালী সমদ্রবন্দর বাস্তবায়ন কমিটি-র সেমিনার ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: September 22, 2010 | 11:07 PM

 

 

 নিউইয়র্কঃ গত ১৮ সেপ্টেম্বর,  ৩৭-০৭ ৭৪ স্ট্রিট জ্যাকসন হাইটসে বরিশাল পটুয়াখালী সমুদ্রবন্দর বাস্তবায়ন কমিটির সমুদ্র বন্দর বিষয়ক সেমিনার ও সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।অনুষ্ঠানে কমিটির প্রেসিডেন্ট কামরুজ্জামান বাচ্চু আগত সাংবাদিক এবং অতিথিদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ও বরিশাল এর ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও প্রাকৃতিক বৈচিত্র সংক্ষেপে তুলে ধরেন।

 

 

 তিনি বলেন প্রাচীন বাংলার বিভিন্ন জনপদের মধ্যে বঙ্গ ছিল অন্যতম। যা পরবর্তীতে বাংলা এবং বাংলাদেশ হয়েছে। তাই বাংলাদেশের সাথে বরিশালের একটি আত্মিক সম্পর্ক রয়েছে। শেরে বাংলা একে ফজলুল হক জমিদার প্রথা উচ্ছেদ করে ভূমিহীন চাষী কৃষকদের ভূমি বন্দোবস্ত করেন। যার কারণে দরিদ্র কৃষককূল অর্থনৈতিক মুক্তি পেয়েছিল এবং বাঙ্গালী জাতীর উত্থান হয়েছিল। ১৯৫৪ সালে শেরে বাংলা যুক্তফ্রন্টের মাধ্যমে যে সুস্থ রাজনীতির ধারা প্রবর্তন করেছিল তারি ধারাবাহিকতায় ১৯৭১ সালে আওয়ামীলীগ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে এবং অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ পাই। বঙ্গঁবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু তা পারেননি। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের পটুয়াখালী একটি সমুদ্র বন্দর স্থাপন করে তার সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা রাখেন সভাপতি কামরুজ্জামান বাচ্চু। এরপর সেমিনারের মূল উপস্থাপক আকা বাবুল প্রাকৃতিকভাবে বরিশালের পটুয়াখালীতে সমুদ্র বন্দর স্থাপনের অনুকুল বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সাগরের গভীর থেকে একটি কেনিয়ান (গভীর গর্ত) ৩০০০ ফিটের মতো পটুয়াখালীর কাছে অবস্থিত।যেখানে সহজেই মাদার ভেসেল আসতে পারবে। যা পৃথিবীর কম দেশেই আছে। বাংলাদেশে কোন মাদার ভেসেল আসতে পারে না। একমাত্র বরিশালের পটুয়াখালীতে সমুদ্র বন্দর স্থাপন হলেই মাদার ভেসেল আসতে পারবে। এরকম পোর্ট করাচি, ব্রাজিল, সিঙ্গাপুর, পর্তুগাল, নরওয়েতে রয়েছে। এই পোর্ট স্থাপন হলে বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারতের পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম সহ ৩০০ মিলিয়ন মানুষ ব্যবহার করতে পারবে। যা থেকে বাংলাদেশ প্রচুর অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। এরপর তিনি সাংবাদিকদের তার গবেষনা লব্দ প্রবন্ধ এবং মানচিত্র বিতরন করেন এবং সাংবাদিক ও অতিথিদের প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লুৎফর রহমান লাতু,  মোঃ আলতাফ হোসেন, মোঃ এনায়েত উদ্দিন সরদার, মোঃ আব্দুল সালাম আকন্দ, আজিজুল হক মুন্না, কবি সালেম সুলেরী, ড: আব্দুল জব্বার, মো: রুহুল আমিন, সাকিনা ডেনী, ব্যান্ড শিল্পী ঠাকুর ও তার স্ত্রী সহ অনেকে।অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন, কামরুজ্জামান বাচ্চু, আকা বাবুল, রায়ান হাবিব, মাসুদ রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ