বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে নিউইয়র্কে মতবিনিময় সভা
https://www.facebook.com/USANewsNY/videos/2359518694065916/
ইউএসএনিউজঅনলাইন.কম : আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী এ্যাড মো: মজিবর রহমান সরোয়ারের পক্ষে নিউইয়র্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই বৃহস্পতিবার ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর নিরব পার্টি হলে ছাত্র দলের আশির দশকের সাবেক নেতৃবৃন্দের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
সাবেক ছাত্র নেতা জাফর তালুকদারের সভাপতিত্বে এবং মো. নাসির উদ্দিনের পরিচালনায় এ সভায়
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইমরান রন শাহ, কাউসার আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, এসএম রৌফ, মতিউর রহমান লিটু, মো. পেয়ার আলী, মো. হাফিজুর রহমান, মিয়া মো. দাউদ, মো. জীবন, মো. সোলায়মান প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মমতাজ উদ্দিন।

সভায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মজিবর রহমান সরোয়ারকে বরিশালের উন্নয়নের রূপকার হিসেবে অভিহিত করে যার যার অবস্থান থেকে কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান। বক্তারা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী এ্যাড মো: মজিবর রহমান সরোয়ারকে ভোট দেয়ার জন্য দলমত নির্বিশেষে সকল বরিশাল বাসীর প্রতি আহ্বান জানান। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।
সভাপতির বক্তব্যে জাফর তালুকদার অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে এ্যাড মো: মজিবর রহমান সরোয়ারের পক্ষে বরিশালে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয় কেউ ঠেঁকিয়ে রাখতে পারবে না।
https://www.facebook.com/USANewsNY/videos/2359503314067454/
https://www.facebook.com/USANewsNY/videos/2359510307400088/
https://www.facebook.com/USANewsNY/videos/2359469384070847/
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন