Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুর ঘটনায় শাওন ও মাজহারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: August 8, 2012 | 12:55 PM

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামে দায়ের হওয়া হত্যা মামলাটি প্রত্যাহার করে নেয়া হয়েছে। আজ দুপুরে বাদী আইনজীবী নজরুল ইসলাম মামলাটি প্রত্যাহারের জন্য মুখ্য মহানগর আদালতে আবেদন করেন। পরে বিচারক এবিএম নিজামুল হক তা মঞ্জুর করলে মামলাটি খারিজ হয়ে যায়। মামলায় হুমায়ুন আহমেদের বর্তমান স্ত্রী মেহের আফরোজ শাওন ও প্রকাশক মাজহারুল ইসলামকে আসামি করা হয়েছিল। গত ১লা আগস্ট বাদী নজরুল ইসলাম হুমায়ুন আহমেদের মৃত্যুকে হত্যাকান্ড বলে অভিহিত করেন। এই সময় তিনি আদালতে মামলা দায়েরের এজাহারে পারিবারিক নানা অবহেলা ও ষড়যন্ত্রের শিকার হয়ে লেখকের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন অর্থ ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে ও পরস্পরের যোগসাজশে তাকে দুইজন মিলে মেরে ফেলেছেন। তবে মামলা দায়েরের ৭ দিন পর তা তুলে নেয়া প্রসঙ্গে গতকাল বাদীর আইনজীবী মোহাম্মদ মইনউদ্দিন এর সঙ্গে যোগাযোগ করা হয়। এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা আসলে চাইনা এই নিয়ে আবার নতুন করে বির্তক সৃষ্টি হোক। যে মানুষটি মারা গেছে তাকে নিয়ে টানা হেচড়া হওয়ার আশংকা রয়েছে। এতে লেখকের সুনাম ুন্ন হওয়ার সুযোগ রয়েছে। তার একজন ভক্ত ও সচেতন নাগরিক হয়ে মামলার বাদী নজরুল ইসলাম সাহেব তা প্রত্যাহার করে নিয়েছেন। মঈন উদ্দিন আরও বলেন, লেখক হুমায়ুন আহমেদের পরিবারের লোকজনও এই বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না। তারা চাননা মামলার মাধ্যমে এই নিয়ে কোন ঘটনার সমাপ্তি হোক। পারিবারিকভাবেই সব সমস্যার সমাধান হলে তা মেনে নিতে সব সদস্য একমত। ড. মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব ইতোমধ্যে এই নিয়ে তাদের অসন্তোষের কথা জানিয়েছেন। আমরা লেখক হুমায়ুন আহমেদের পরিবারের প্রতি সম্মান রেখেই তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। গত ১৯শে জুলাই নিউইয়র্কে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। এরপর নানা নাটকীয়তা শেষে ২৪ জুলাই গাজীপুরের নুহাশপল্লীতে তাকে দাফন করা হয়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV