বর্জ্য থেকে জ্বালানি তৈরির নতুন কৌশল
বর্জ্য থেকে জ্বালানি I এবার বিজ্ঞানীরা নর্দমার নোংরা পানি থেকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের পদ্ধতি উদ্ভাবনের সম্ভাবনা দেখছেন। একদল মার্কিন গবেষক গত সোমবার এ খবর জানিয়েছেন। তাঁদের দাবি, এই পদ্ধতিতে বর্জ্য পানিকে জ্বালানিতে রূপান্তরের জন্য বিভিন্ন অণুজীবকে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। আর এ জন্য ব্যবহার করা হবে একটি বিশেষ শুষ্ক কোষ (ড্রাই সেল ব্যাটারি)।
নতুন ব্যাটারিটির ব্যবহার অত্যন্ত সহজ ও কার্যকর। এটি বর্জ্য পানিকে ৩০ শতাংশ কার্যকর জ্বালানি উৎপাদনে সমর্থ হবে বলে ধারণা করা হচ্ছে। প্রচলিত সৌর কোষ থেকেও প্রায় একই পরিমাণ বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ পাওয়া যায়।
গবেষকদের আশা, বর্জ্য পানি ব্যবস্থাপনা এবং মহাসাগর ও হ্রদের ‘মৃত অঞ্চলে’ জৈব দূষণের জন্য দায়ী বিভিন্ন অণুজীব দমনের কাজে এই কৌশল বিশেষ কার্যকর হবে। কারণ, বড় জলাশয়ে জৈব দূষণ দূর করতে রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে অক্সিজেনশূন্যতা দেখা দেয়। এতে সামুদ্রিক প্রাণীর শ্বাস-প্রশ্বাস ব্যাহত হয়। এটি নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা।
এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দুটি বিদ্যুৎবাহী (ইলেকট্রোড) একটি ব্যাটারিকে ব্যাকটেরিয়াপূর্ণ পানির একটি বোতলে ডুবিয়ে রাখেন। ওই দুটি ইলেকট্রোডের একটিতে ধনাত্মক ও অপরটিতে ঋণাত্মক আধান ছিল। জৈব উপাদানগুলো খেয়ে ফেলার সময় অণুজীবগুলো ঋণাত্মক ইলেকট্রোডের আশপাশে জড়ো হতে শুরু করে। ফলে সেখান থেকে মুক্ত ইলেকট্রনগুলো ধনাত্মক ইলেকট্রোডের মাধ্যমে গৃহীত হয়।
সংশ্লিষ্ট শীর্ষ গবেষক ও পরিবেশ প্রকৌশলী ক্রেইগ ক্রিডল বলেন, পরীক্ষাকালে অণুজীবগুলো অতি সূক্ষ্ম সংযোজক তার (ন্যানোওয়্যার) তৈরি করে। এতে ইলেকট্রন প্রবাহ প্রভাবিত হয়।
অণুজীব ও ইলেকট্রনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাতাসবিহীন পরিবেশে এসব অণুজীব বেঁচে থাকতে পারে। অক্সিজেনের পরিবর্তে এরা অক্সাইড খনিজ থেকে শক্তি সংগ্রহ করে জীবনধারণ করে। গবেষকেরা গত কয়েক দশকে এসব অণুজীবকে জৈব জ্বালানি উৎপাদনকারী বিশেষ জেনারেটরে পরিণত করার জন্য চেষ্টা চালান। তবে ব্যাপারটি অত্যন্ত কঠিন বলে প্রমাণিত হয়।
সূর্যালোকের তুলনায় বর্জ্য পানিতে বিদ্যমান শক্তির উপাদান অনেক কম। তবে গবেষকেরা বলছেন, তাঁদের নতুন কৌশলটি হবে বিদ্যুৎ উৎপাদনে একটি বাড়তি পাওনা। কারণ, এতে পানি পরিচ্ছন্ন করার কাজটিও সম্পন্ন হবে। এতে জ্বালানি উৎপাদন ও বর্জ্য পানি ব্যবস্থাপনার কাজে যুগপৎ পরিবর্তন আসবে। এএফপি।প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী