Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বর্ণবাদী মন্তব্যের পর বেড়ে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন!

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: July 19, 2019 | 1:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টুইটারে চার সংখ্যালঘু নারী কংগ্রেস সদস্যকে বর্ণবাদী কায়দায় আক্রমণের পর রিপাবলিকান শিবিরে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন বেড়ে গেছে। এমন চিত্রই উঠে এসেছে রয়টার্স ও ইপসোসের করা জরিপে। চার নারী কংগ্রেস সদস্যকে ট্রাম্প বলেছিলেন, তারা যেসব অপরাধ প্রবন এলাকা থেকে উঠে এসেছে সেখানে ফিরে যাক। এই বক্তব্যের পর রিপাবলিকানদের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে পরিচালিত বক্তব্যে দেখা গেছে, দলটির সমর্থকদের মধ্যে তার সমর্থন ৫ পয়েন্ট বেড়ে ৭২ শতাংশে পৌঁছেছে।

আগামী বছর পুনরায় দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়বেন ট্রাম্প। তবে রোববারের ওই কান্ডের পর ডেমোক্রেট দলীয় ও নিরপেক্ষ ভোটারদের মধ্যে তার সমর্থন আরও কমেছে। নিরপেক্ষ ভোটারদের ১০ জনের মধ্যে মাত্র ৩ জন ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। এক সপ্তাহ আগেও প্রতি ১০ জনের মধ্যে ৪ জন সমর্থন করতেন তাকে। ডেমোক্রেটদের মধ্যে তাকে সমর্থনের হার আরও ২ শতাংশ হ্রাস পেয়েছে।
তবে সামগ্রিকভাবে তার সমর্থন আগের সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

জরিপ অনুযায়ী, দেশের ৪১ শতাংশ নাগরিকই তার কাছে সন্তুষ্ট। তবে ৫৫ শতাংশ অসন্তুষ্ট।

প্রসঙ্গত, যেই ৪ নারী কংগ্রেস সদস্যদের ওপর ট্রাম্প ক্ষুদ্ধ হয়েছিলেন তারা হলেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ, ইলহান ওমর, আয়ানা প্রেসলি ও রাশিদা তালাইব। এদের সকলেই মার্কিন নাগরিক। ইলহান ওমর ছাড়া বাকি ৩ জনের জন্মই যুক্তরাষ্ট্রে। ফলে ট্রাম্পের বক্তব্যকে অনেকেই বর্ণবাদী বলে সাব্যস্ত করেছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV