Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বর্ণাঢ্য আয়োজনে সাপ্তাহিক বাংলাদেশ’র পঞ্চদশ বর্ষপূর্তী

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: July 8, 2013 | 10:13 PM

নিউইয়র্ক : খ্যাতিমান সাংবাদিক, শিক্ষাবীদ আর কৃতি শিক্ষার্থীসহ জনপ্রিয় শিল্পী, সমাজকর্মী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনকে অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে পালন করা হলো নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ’র পঞ্চদশ বর্ষপূর্তী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং গেষ্ট অব অনার ছিলেন নিউইয়র্ক সিটির কম্পট্রোলার ও আসন্ন নির্বাচনে সিটির মেয়র পদপ্রার্থী জন ল্যু। সাপ্তাহিক বাংলাদেশ’র বর্ষপূর্তী উপলক্ষ্যে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিস্থ এনটিভি ভবনে গত ৬ জুন শনিবার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাপ্তাহিক বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ হামিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মূল অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ড. মোহাম্মদ আজিজুল ইসলাম ও সাপ্তাহিক বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দিনাজ খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাপ্তাহিক বাংলাদেশ’র স্টাফ রিপোর্টার মোমিনুল ইসলাম মজুদার এবং পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম আফতাব সৈয়দ ও ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম ফাজলে রশীদের বিদেহী আত্বার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। এরপর মাগরিবের বিরতির পর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

07082013_000013_WEEKLY_BANGLADESH

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্বর্ধিত সাংবাদিক মনজুর আহমেদ, প্রবীণ সাংবাদিক মঈনুদ্দীন নাসের, সাপ্তাহিক বাংলাদেশ’র উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসেইন মঞ্জু, এটিএন বাংলা ইউএসএ’র পরিচালক ফখরুল আলম, সাপ্তাহিক ঠিকানা সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস’র প্রধান সম্পাদক ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, একুশে টেলিভিশনের রিজিওনাল চীফ রিপোর্টার এবং ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক  সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল’র প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু, বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, দৈনিক প্রথম আলো’র নিউইয়র্ক প্রতিনিধি ইব্রাহীম চৌধুরী খোকন, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক সভাপতি খাজা মিজান হাসান, বিশিষ্ট ব্যবসায়ী, জ্যামাইকার ফাতেমা ব্রাদার্স ইন্্ক’র প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুল্লাহ আল আরীফ, তরুন ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ব্রুকলীন থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল শেখ ও সানি কবীর। অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক, বাংলাদেশী-আমেরিকান কৃতি ১০জন শিক্ষার্থীসহ প্রবাসের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, একজন সমাজকর্মী, একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান, একটি সামাজিক সংগঠন ও জ্যামাইকা মুসলিম সেন্টারকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সাপ্তাহিক বাংলাদেশ কর্তৃক ‘মরহুম আফতাব সৈয়দ’ স্মরণে প্রবর্তিত সাংবাদিকতার অ্যাওয়ার্ড লাভ করেন প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ। শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য অ্যাওয়ার্ড লাভ করেন জ্যামাইকার পিএস ১৩১ স্কুলের প্রিন্সিপ্যাল র‌্যান্ডলফ এ ফোর্ড, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ার্ড লাভ করে ‘জ্যামাইকা মুসলিম সেন্টার ইন্্ক’ ও ‘দি অপ্টিমিষ্ট ইন্্ক’। সমাজকর্মী হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেন হেল্্থ কেয়ার প্রতিষ্ঠান ওয়েলকেয়ারের সিনিয়র ম্যার্কেটিং ম্যানেজার সালেহ আহমেদ। সঙ্গীত শিল্পী হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। কমিউনিটির প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে অ্যাওয়ার্ড লাভ করে জ্যামাইকার ফাতেমা ব্রাদার্স। এছাড়া শিক্ষাঙ্গনে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থীদের মধ্যে আহসান সায়েদ, ফাহিম রফিক, নাবিদুল ইসলাম, অধরেখা আহমেদ, রিফাত আহমেদ, সাদিক রহমান, সাইফ আহমেদ চৌধুরী, সাদী খান, শাফায়েত আহমেদ পাটোয়ারী ও তাসফিয়া হককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা সাপ্তাহিক বাংলাদেশ’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ’র সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কমিউনিটি বিনির্মাণে মিডিয়ার ভূমিকা ও অবদান অনস্বীকার্য। একটি মিডিয়া হিসেবে সাপ্তাহিক বাংলাদেশ অব্যাহত ভূমিকা রেখে চলেছে উল্লেখ এবং প্রবাসের কমিউনিটি সাংবাদিকতায় পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বাংলাদেশ’র উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে কংগ্রেসওম্যান গ্রেস মেং বর্ষপূর্তীতে সাপ্তাহিক বাংলাদেশ’র প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশী ইমিগ্র্যান্টরা কুইন্সের অগ্রসরমান কমিউনিটি। দিন দিন এই কমিউনিটি বাড়ছে। আমরা সম্মিলিতভাবে আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই। এজন্য মিডিয়ার অনেক ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশ ককাস’র মাধ্যমে বাংলাদেশীদের জন্য কাজ করা হচ্ছে উল্লেখ করে বলেন আমি বাংলাদেশ ককাস’র সদস্য হতে পেড়ে গর্বিত। কেকনা, আমার নির্বাচনে বাংলাদেশীরা আর বাংলা মিডিয়াগুলো বিশেষ ভূমিকা রেখেছে। তিনি বলেন, যেকোন সমস্যায় তার অফিস সকলের জন্য উন্মুক্ত থাকবে। সিটি কম্পট্রোলার জন ল্যু বলেন, বিশ্বের অন্যতম সেরা সিটি হচ্ছে নিউইয়র্ক। আমাদের এশিয়ান প্রতিনিধি ইউএস কংগ্রেসের সদস্য। এখন আমরা একজন এশিয়ানকে সিটি মেয়র হিসেবে দেখতে চাই। তিনি বলেন, সকল ইমিগ্র্যান্টদের সকল সমস্যা নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে, কাজ করতে হবে। তিনি বাংলাদেশী কমিউনিটি ও সাপ্তাহিক বাংলাদেশসহ বাংলা মিডিয়ার ভূমিকার প্রশংসা করেন। ডা. মোহাম্মদ হামিদুজ্জামান সাপ্তাহিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ, বাংলা সংস্কৃতি তথা বাংলাদেশী কমিউনিটির কল্যাণের জন্যই সাপ্তাহিক বাংলাদেশ প্রকাশ করা হয়েছে। আমাদের টার্গেট আমাদের নতুন প্রজন্মকে আমেরিকার যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা ভবিষ্যতে বাংলাদেশী-আমেরিকানকে ইউএস কংগ্রেসে-সিনেটে দেখতে চাই। কংগ্রেসওম্যান গ্রেস মেং ও সিটি কম্পট্রোলার জন ল্যু এবং ডা. মোহাম্মদ হামিদুজ্জামান অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে প্ল্যাক প্রদান করেন। অনুষ্ঠানে সাপ্তাহিক বাংলাদেশ’র সাথে সম্পৃক্ত সকল সাংবাদিক ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। অ্যাওয়ার্ড বিতরণ শেষে বিশালাকারের কেক কাটা হয়। সাপ্তাহিক বাংলাদেশ’র সাথে সংশ্লিষ্টদের সাথে নিয়ে কেকটি কাটেন ডা. রেহানা জামান। মূল অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনা করেন তাসনিম ইসলাম। তাকে সহযোগিতা করেন বুশরা ওয়াজেদ। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ক্লোজ আপ ওয়ান তারকা শিল্পী বিউটি আক্তার ও কিশোরসহ প্রবাসের জনপ্রিয় শিল্পী জিনাত রেহানা রতœা, শাহ মাহবুব ও নাইমা লাবনী সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া বিশিষ্ট নৃত্যশিল্পী প্রিয়া ডায়েসের পরিচালনায় শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এই পর্ব উপস্থাপনা করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফারজানা পপি। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন মিডিয়ার সম্পাদক/পরিচালক, সাংবাদিক, রাজনীতিক, শিক্ষাবীদ ও সমাজসেবীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে সাপ্তাহিক বাংলাদেশ প্রথম প্রকাশিত হয়।ইউএনএ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV