Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ১৩ই এপ্রিল শনিবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে একুশের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: April 12, 2013 | 10:23 AM

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশে টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ১৩ই এপ্রিলইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে  ১৩ই এপ্রিল শনিবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সবসময় সবখানে – এ শ্লোগানকে সামনে নিয়ে ১৩ই এপ্রিল শনিবার সন্ধ্যায় নিউজার্সির পেটারসনের ২৩৬ ইউনিয়ন এভিনিউতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। অনুষ্ঠানে কংগ্রেসম্যান, স্টেট সিনেটর, পেটারসন মেয়র, জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড.এ কে আবদুল মোমেন, কনসাল জেনারেল মো: মনিরুল ইসলাম, একুশে টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট এস এম সামসুর রহমান শিমুল সহ নিউইয়র্ক, নিউজার্সির বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে একুশের ১৩ বছর পূর্তি উপলক্ষে কাটা হবে কেক। প্রবাসী বাঙালী কল্যাণ সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে থাকবে একুশের শুভেচ্ছা ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দেশ, মাটি ও মানুষের কল্যাণে একুশে টেলিভিশনের নিরন্তর পথ চলায় সাফল্য কামনায় এ অনুষ্ঠানে প্রবাসী বাঙালীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন একুশে টেলিভিশন যুক্তরাষ্ট্রের চীফ কো-অর্ডিনেটর দেওয়ান বজলু এবং একুশে টেলিভিশনের রিজিওনাল চীফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV