বর্ণ বৈষম্যের শিকার জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদ ফোবানার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেডারেশন অব বাংলাদেশি এ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের শ্বেতাঙ্গ পুলিশ কর্তৃক নির্মম অত্যাচারে মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দাসহ গভীর শোক প্রকাশ করেছে।
গত ২৫ মে মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডকে মিথ্যা সন্দেহে গ্রেফতারের পর প্রকাশ্যে ঘাড়ের ওপর পা দিয়ে পিষে নৃশংস নির্যাতনের মাধ্যমে হত্যা করে ওই শ্বেতাঙ্গ পুলিশ অফিসার।ওইদিনের পৈচাশিক বর্ণ বৈষম্যের শিকার জর্জ ফ্লয়েডের মৃত্যুতে গোটা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে অগনিত শান্তিকামী অসংখ্য মানুষ প্রতিদিনই তীব্র ঘৃণা প্রকাশসহ অপরাধীর কঠিন সাজার দাবী জানিয়ে রাস্তায় রাস্তায় শোভাযাত্রায় সমবেত হতে থাকে। এই বিরতিহীন প্রতিবাদী মানুষের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ফোবানার নির্বাহী কমিটির পক্ষ থেকেও প্রতিবাদে সোচ্চার হওয়ার উদাত্ত আহবান জানানো হয়েছে।
ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ্ হালিম ও নির্বাহী সচিব ডঃ আহসান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি বর্ণবাদী আচরণ কোন সুস্থ সমাজ ব্যবস্থার পরিচয় নয় এবং কৃষ্ণাঙ্গদেরও জীবনের মুল্য আছে, এদেশের প্রতিটি নাগরিকেরই জীবনের মুল্য আছে এবং এদেশে বর্ণবৈষম্যহীনতার ভিত্তিতে সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক”।
উক্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জর্জ ফ্লয়েডের মৃত্যুতে একজন স্ত্রী তাঁর স্বামীকে হারিয়েছেন, একজন সন্তান তাঁর বাবাকে হারিয়েছেন, ভাই হারিয়েছেন তাঁর ভাইকে, একজন মা তাঁর প্রিয় সন্তানকে হারিয়েছেন, আত্মীয় বন্ধুরা হারিয়েছেন তাদের স্বজনকে। মুলত সমাজ থেকে একজন শান্তিকামী অধিবাসী হারিয়ে গেলো। আমরা ফোবানার পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সেইসাথে প্রয়াত জর্জ ফ্লয়েডের বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি”।
বিজ্ঞপতিতে সংগঠনের দুই কর্মকর্তা বলেন, “আমরা এদেশের সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায় একাত্মতা প্রকাশ করছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একতার ভিত্তিতেই শুধুমাত্র বৃহত্তর কল্যাণ সাধন সম্ভব ও দেশে বিরাজমান এই বর্ণ বৈষম্যের নিকষ কালো অন্ধকার দূর করা সম্ভব। আসুন আমরা সবাই মিলে আমাদের দৃঢ় অবস্থান থেকে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে আমাদের সমর্থন ব্যক্ত করি, ভবিষ্যতে যেন এমনিভাবে বর্ণ বৈষম্যের কারণে আর কাউকে প্রাণ দিতে না হয়, যেন প্রতিটি নাগরিক তার সমান অধিকার ও সম্মান নিয়ে শান্তিতে বসবাস করতে পারে”। প্রেস বিজ্ঞপ্তি
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests