Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বলিউডের অভিনেতা সালমান খানের নিরাপত্তা দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দেহরক্ষীরা!

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: July 13, 2012 | 10:32 AM

সালমান খান

 

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা বলিউডের অভিনেতা সালমান খানের নিরাপত্তা দেখভালের দায়িত্ব পালন করেছেন। অবিশ্বাস্য শোনালেও ডাবলিনে ‘এক থা টাইগার’ ছবির শুটিং চলাকালে এমনটিই ঘটেছে। শুটিং চলাকালে আয়ারল্যান্ডের হোটেল শেলবোর্নে উঠেছিলেন সালমান। সে সময় আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন বিল ক্লিনটন। কাকতালীয়ভাবে তাঁর থাকার ব্যবস্থাও করা হয় হোটেল শেলবোর্নে। শুধু তা-ই নয়, হোটেলের একই তলায় পাশাপাশি থেকেছেন ক্লিনটন ও সালমান। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রিয় তারকাকে এক নজর কাছ থেকে দেখার জন্য সময়ে-অসময়ে হোটেলে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করতেন সালমান-ভক্তরা। বিষয়টি উদ্বিগ্ন করে তোলে ক্লিনটনের দেহরক্ষীদের। সাবেক প্রেসিডেন্টের আশপাশে যাতে কেউ ঘেঁষতে না পারেন, সেটা নিশ্চিত করতে সালমানের নিরাপত্তার দায়িত্বও কাঁধে তুলে নেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। আর এমনটা চলে টানা তিন দিন। কারণ ক্লিনটন ওই তিন দিন আয়ারল্যান্ডে অবস্থান করেছেন। এ প্রসঙ্গে ‘এক থা টাইগার’ ছবির পরিচালক কবির খান জানিয়েছেন, ‘অনেকটা বাধ্য হয়েই সালমানের ব্যক্তিগত নিরাপত্তা দিতে হয়েছে বিল ক্লিনটনের দেহরক্ষীদের। এককথায় বলতে গেলে, পুরোপুরি অবিশ্বাস্য একটি ঘটনা এটি।’ প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV