Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চিকিৎসা নিচ্ছেন যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: October 14, 2016 | 10:33 AM

অনলাইন ডেস্ক: বলিউডের দাদাখ্যাত মিঠুন চক্রবর্তী বেশ কিছুদিন ধরে পর্দায় নেই। দেখাও যায় না কোনো অনুষ্ঠানে। মিঠুনের ব্যবস্থাপক বিজয় জানিয়েছেন, ‘দাদা ভালো নেই। তিনি এখন আমেরিকায়। তার পিঠের হাড় ভেঙেছে।’
২০০৯ সালে ইমরান খান ও শ্রুতি হাসান অভিনীত ‘লাক’ ছবিতে শুটিং করতে গিয়ে পিঠে আঘাত পান এই অভিনেতা। হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার ওই দৃশ্য ধারণ করার পর থেকেই পিঠের ব্যথা কাবু করে ফেলে এই তারকাকে।
মিঠুনের ব্যবস্থাপক বলেছেন, ‘এই যন্ত্রণাটা দাদার জন্য অপেক্ষা করে ছিল। ভাবুন তো, কতগুলো অ্যাকশন ফিল্ম করেছেন তিনি। মাসখানেক আগে যন্ত্রণা মারাত্মক বেড়ে যায়। তার পিঠে একটা ফ্র্যাকচারও হয়েছে। লস অ্যাঞ্জেলেসে তার চিকিত্‍সা চলছে।’
চলতি মাসের শেষের দিকে বাংলার এই জনপ্রিয় অভিনেতা সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে আশা করছেন তার ব্যবস্থাপক।
একটা সময় বলিউডে জনপ্রিয়তায় তুঙ্গে থাকা তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাকে পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজনীতিতে এনেছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর ২০১৪ সালে তাকে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদও করেছিলেন মমতা। হঠাৎ করেই সারদা কেলেঙ্কারিতে উঠে আসে মিঠুনের নাম। ভারতের বহুজাতিক শিল্পগোষ্ঠী ‘সারদা’-এর দূত ছিলেন মিঠুন। সূত্র: এনডিটিভি/দৈনিক সকালের খবর

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ