বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটিতে ‘বিশ্ব শান্তিতে শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক সেমিনার ৪ ফেব্রুয়ারি
বাংলা প্রেস (নিউইংল্যান্ড): আগামী ৪ ফেব্রুয়ারি বস্টনে ‘বিশ্ব শান্তিতে শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। বস্টনের ক্যামব্রীজে বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির সরকারি কেনেডি স্কুলে উক্ত সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।শুক্রবার বিকেল ৩ টায় অনুষ্ঠিতব্য ‘বিশ্ব শান্তিতে শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গির কবীর নানক।সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ও তথ্য অধিকার কমিশনের কমিশনার ড. সাদেকা হালিম এবং বস্টন ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাঈদ আবুল হাসনাত।স্বাগত বক্তব্য দেবেন যুবলীগ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মির্জা আজম।এ সেমিনারটি সার্থক সর্বাত্মক সহায়তা প্রদান করছেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ।অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আওয়ামীলীগের নেতা-কর্মি ছাড়াও নানা পেশার লোকজন উক্ত সেমিনারে অংশ নেবেন। বস্টনে অনুষ্ঠিতব্য উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক।একই দিন সন্ধ্যায় বস্টনের ক্যামব্রীজের রিঞ্জ এভেন্যুতে প্রবাসী বস্টনবাসীদের সাথে এক মত বিনিময় সভায় অংশ নেবেন বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গির কবীর নানক।উল্লেখ্য,গুরুত্বপুর্ণ এ সেমিনারটিকে প্রতিহত ও বানচাল করার জন্য বস্টনের কথিত নিউইংল্যান্ড আওয়ামীলীগ নামধারী ও সংস্কারপন্থী বলে পরিচিত কতিপয় ব্যক্তি বিভিন্নভাবে চেস্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের