বস্টনে ড: মুনতাসীর মামুনের ৬০ তম জন্ম বার্ষিকী পালন
| সুহাস বড়ুয়া: প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড: মুনতাসীর মামুন সম্প্রতি বস্টন সফরে এলে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ তাঁর ৬০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্টানের আয়োজন করে। |
![]() |
| বিশিস্ট সমাজ সেবী ও নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভানেত্রী সফিদা বসুর বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে বিশিস্ট বিজ্ঞানী ড: বামুন দাশ বসু, চলচিত্রকার কবীর আনোয়ার, কবি বদিউজ্জামান নাসিম, বিশিস্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল চৌধুরী ফরিদ সহ বিপুল সংখ্যক লোকজন। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি এ উপলক্ষে তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা ড: মুনতাসির মামুনের শতায়ু কামনা করি এবং আমরা তাঁর শততম জন্ম বার্ষিকী তাঁকে নিয়েই পালন করতে চাই। নিউ ইংল্যান্ড ঘাতক-দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু পরিষদের নেতা-কর্মীসহ বস্টনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও শিক্ষক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র-ছাত্রী এতে যোগদান করেন। উপস্থিত সকলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং তাঁর সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে এ সময় ড: মামুন একটি কেক কাটেন এবং উপস্থিত সকলে পরস্পরকে মিষ্টিমুখ করান। |
![]() |
|
ড: মুনতাসির মামুন বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সুপরিচিত একজন কলমের সৈনিক ও বুদ্ধিজীবী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষকতার পাশাপাশি দেশের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সঙ্কট উত্তরনের জন্য গুরুত্ব পূর্ণ অবদান রেখে চলেছেন। ড: মুনতাসির মামুন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যানে নিবেদিত একজন মানবতাবাদী ব্যক্তি, যিনি বাংলাদেশ ও মানুষের স্বার্থ বিরোধী, স্বাধীনতা বিরোধী ও ধর্মীয় উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে লেখনি ও বক্তৃতার মাধ্যমে বিস্তৃত এক আন্দোলন চালিয়ে আসছেন। মুনতাসির মামুন ইতিমধ্যে বাংলা একাডেমি পুরস্কার, ইতিহাস পরিষদ পুরস্কার, লেখক শিবির পুরস্কার, ড: হিলালি স্বর্ন পদক, অগ্রণী ব্যাংক পুরস্কার ও মার্কেন্টাইল ব্যাংক পুরস্কারে ভূষিত হন। |
নিউইংল্যান্ড আওয়ামী লীগের নেতা–কর্মীরা অনুষ্ঠানে ড: মামুনকে ফুলের শুভেচ্ছা জানায় ও তাঁর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে। |
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030

