বাঁচার জন্য মূত্র পান
ডেস্ক: যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে ভুল করে মাদক বিরোধী সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট এডমিনিস্ট্রেশন (ডিইএ) টানা ৫ দিন আটকে রেখেছিল জেলে। এ সময়ে ওই ছাত্র খাদ্যাভাবে বেঁচে থাকার জন্য নিজের মূত্র পর্যন্ত পান করেছেন। এক পর্যায়ে তিনি নিজেকে হত্যার চেষ্টা চালান। অবশেষে তাকে উদ্ধার করা হয়েছে মুমূর্ষু অবস্থায়। তারপর সেই ছাত্র ডিইএ’র বিরুদ্ধে আদালতে বিচার চেয়েছে। ডিইএ বুধবার এ জন্য তার কাছে ক্ষমা চেয়েছে। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ওই ছাত্রের নাম দানিয়েল চোং (২৩)। তাকে গত ২১শে এপ্রিল অন্য ৮ জনের সঙ্গে সান দিয়েগো থেকে আটক করা হয়। রাখা হয় একটি জেলের একটি সেলে। মাদক বিরোধী অভিযানে তাদের আটক করে জেলে রাখা হলেও দানিয়েলের কথা ভুলে যায় ডিইএ। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একজন ছাত্র। তাকে আটকে রাখা হয় যে সেলে তার পরিমাপ ৫ ফুট বাই ১০ ফুট। তিনি এনবিসি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, তার কাছে কোন পানীয় ছিল না। এক পর্যায়ে তিনি তৃষ্ণা মেটানোর জন্য নিজের মূত্র পান করেন। তার সেলের ভিতর পাওয়া এক রকম পাউডার খেলে ফেলেন। পরে জানা যায়, ওই পাউডারের রাসায়নিক নাম মিথামফেটামিন। তিনি বলেছেন, আমাকে বেঁচে থাকার জন্য সব রকম চেষ্টা করতে হয়েছে। তৃতীয় দিন আমি দৃষ্টিভ্রান্ত হয়ে পড়ি। আমার ওজন কমে যায় ৭ কেজি। আমি গ্লাস ভেঙে আত্মহত্যার চেষ্টা করি। এ সময় এক নার্স তাকে আবিষ্কার করে। তখন তার মুখে গ্লাসের টুকরো। এ ঘটনায় দানিয়েলে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








