Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশসহ উন্নয়নশীল রাষ্ট্রসমূহের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নততর বৈজ্ঞানিক অবকাঠামো ও প্রায়োগিক সুবিধাদি প্রয়োজন:বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী সভায় রাষ্ট্রদূত আকরামুল কাদের

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: November 28, 2010 | 11:27 AM

 ওয়াশিংটন:  ওয়াশিংটনস্থ বাংলাদশ দূতাবাসের বঙ্গবু অডিটরিয়ামে ২৩ নভেম্বর টাফটস বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।উক্ত পুনর্মিলনীতে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শিড়্গা প্রতিষ্ঠান টাফটস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৬০ জন সাবেক শিড়্গার্থী অংশগ্রহন করেন। এলামনাই এসোসিয়েশনের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।

 

 

 পুনর্মিলনীর শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় টাফটস বিশ্ববিদ্যালয় সংশি্নষ্ট শিড়্গার্থী, বিজ্ঞানী ও গবেষকদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করে তিনি বর্তমান বিশ্বে বিরাজমান প্রধানতম সমস্যাসমূহ-যেমনঃ-বৈশ্বিক উষ্ণায়ন, জ্বালানী ও খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও স্বাস্থ্য, দূর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র বিমোচন ও সন্ত্রাস নিরসন-সমাধানে বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য আহ্বান জানান। বিশ্বশান্তিতে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রদূত কাদের বলেন যে বাংলাদেশসহ উন্নয়নশীল অন্যান্য রাষ্ট্রসমূহের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নততর বৈজ্ঞানিক অবকাঠামো ও প্রায়োগিক সুবিধাদি প্রয়োজন। সে লড়্গ্যে উন্নত ও উন্নয়নশীল বিশ্বের গবেষক ও পেশাজীবিদের একত্রে কাজ করা কোন বিকল্প নেই। পুনর্মিলনী নৈশভোজের পাশাপাশি বাংলাদেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং আর্থ সামাজিক বিভিন্ন ড়্গেত্রে বাংলাদেশের সাফল্যের বিষয় তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবস্থা করা হয়। টাফটস বিশ্ববিদ্যালয়ের সাবেক শিড়্গার্থীরা বাংলাদেশ সংক্রান্ত উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং অনেকে নিকট ভবিষ্যতে বাংলাদেশ ভ্রমনের বিশেষ ইচ্ছা প্রকাশ করেন। অনুষ্ঠানশেষে বাংলাদেশ দূতাবাসের পড়্গ থেকে মান্যবর রাষ্ট্রদূত জনাব আকরামুল কাদের দূতাবাসের বার্ষিক প্রকাশনা ‘ভাইব্রেন্ট বাংলাদেশ’ এর কপি এলামনাই এসোসিয়েশনের কর্মকর্তা ও অন্যান্য সাবেক শিড়্গার্থীদের নিকট বিতরণ করেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV