Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশে মার্কিন বিশেষ বাহিনী

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: March 2, 2012 | 1:24 PM

 

মার্কিন কমান্ডার রবার্ট উইলার্ড

ডেস্ক: সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। পেন্টাগনের শীর্ষ সেনা কর্মকর্তা অ্যাডমিরাল রবার্ট উইলার্ড মার্কিন কংগ্রেসের শুনানিতে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। এশিয়ার অন্য চারটি দেশ হচ্ছে- ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। পিটিআই জানিয়েছে, দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের সক্ষমতা বাড়াতে মার্কিন বিশেষ বাহিনীর কয়েকটি দল এখানে মোতায়েন করা হয়েছে। মার্কিন বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (প্যাসিফিক কমান্ড) কমান্ডার অ্যাডমিরাল রবার্ট উইলার্ড মার্কিন কংগ্রেসের শুনানিতে বাংলাদেশ সম্পর্কে বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশ বিশেষভাবে উদীয়মান যোগ্য সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছে। লস্কর-ই-তৈয়্যেবাসহ বিভিন্ন বিদ্রোহী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বেশি করে অবদান রাখছে। একই সঙ্গে তাদের সক্ষমতাও বাড়িয়েছে। কমান্ডার উইলার্ড আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মূল দায়িত্ব ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে নিজ দেশের মানুষকে রক্ষা করা এবং তারা সেটা করে দেখিয়েছে। কংগ্রেস সদস্য জানতে চান লস্কর-ই-তৈয়্যেবাকে মোকাবিলার ব্যাপারে উইলার্ড বলেন, সন্ত্রাসবিরোধী তৎপরতা বাড়াতে আমরা দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা দেবো। বিশেষভাবে সামুদ্রিক এলাকা এর অন্তর্ভুক্ত। তবে আমরা ওইসব দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস ও জঙ্গিবাদের হুমকি মোকাবিলায়ও সাহায্য করবো। তিনি বলেন, ‘পাকিস্তান-ভিত্তিক বিদ্রোহী সংগঠন লস্কর-ই- তৈয়্যেবা এ অঞ্চলের জন্য খুবই বড় হুমকি। এই জঙ্গিগোষ্ঠী কেবল নিজেরাই সংঘবদ্ধ নয়, এদের আন্তর্জাতিক যোগাযোগও বেশ ভাল। উইলার্ড বলেন, ২০০৮ সালে মুম্বইয়ে ভয়াবহ হামলাসহ ভারতে আরও অনেক হামলার জন্য লস্কর-ই- তৈয়্যেবাকে দায়ী করা হয়। পাকিস্তান-ভিত্তিক এই জঙ্গি সংগঠনের সঙ্গে আল-কায়েদা এবং অন্য জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হয়। লস্কর-ই-তৈয়্যেবা আফগানিস্তানেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার অন্যান্য অনেক স্থানও তাদের লক্ষ্য। কমান্ডার উইলার্ড বলেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকার মার্কিন বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানের পাশাপাশি জলদস্যুতা রোধ, দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন কাজে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সাহায্য করছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV