বাংলাদেশিদের উদ্যোগে নিউইয়র্ক স্টেট গভর্নর পদপ্রার্থী আন্তোনিও ডেলগাডো’র ফান্ডরেইজিং অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট গভর্নর পদে ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে প্রার্থী অ্যান্তোনিও ডেলগাডোর সমর্থনে ২৫ নভেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বাংলাদেশিদের উদ্যোগে ফান্ডরেইজিং অনুষ্ঠিত হয়েছে। 
‘সাউথ এশিয়ান ফর ডেলগাডো’ ব্যানারে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। ফান্ডরেইজিং অনুষ্ঠান আয়োজনে আরো ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ এন. মজুমদার, মো. মহিউদ্দিন দেওয়ান, কাজী আজম ফিরোজ আহমেদ, ফারাহ হুসেন, শাহরিয়ার রহমান, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, কাজী আজম, আহসান হাবিব, আব্দুস শহিদ, শাহ শহীদুল হক, আরশাদ হোসেন, তৌকির হক, রাব্বি সৈয়দ ও আব্দুস সোবহান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। এ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি পাকিস্তান ও ইন্ডিয়ান কমিউনিটির ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে অ্যান্তেনিও ডেলগাডো বলেন, তিনি নির্বাচিত হলে হোম কেয়ার ব্যবসায় পিপিএল এর মনোপলি ব্যবসা বন্ধে উদ্যোগ নেবেন। কিভাবে পিপিএল এককভাবে এ সুবিধা পেয়েছে তা খতিয়ে দেখা হবে। কমিউনিটির ক্ষুদ্র ও মাঝারি হোম কেয়ার ব্যবসায়ীদের সম্পৃক্ত করে পরিকল্পনা হাতে নেব। অ্যান্তেনিও ডেলগাডো প্রত্যাশা করেন, জোহরান মামদানিকে যেভাবে বাংলাদেশি কমিউনিটি সমর্থন জনিয়েছেন, তাকেও তেমনি বাংলাদেশি কমিউনিটি সমর্থন দিবেন এবং পাশে থাকবেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women