বাংলাদেশি-আমেরিকান ডিটেকটিভ জনিকে নিউইয়র্ক পুলিশের সম্মাননা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশ সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি সম্মাননা পেয়েছেন। এ নিয়ে তিনি সাতবার সম্মাননা পেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এশিয়ান ঐহিত্য উদযাপন অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশের কমিশনার জেমস ও’নিল জামিল সারোয়ার জনির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জনি বর্তমানে নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ বিভাগ ইন্টেলিজেন্স ব্যুরোর সাইবার ক্রাইম শাখায় কর্মরত রয়েছেন। এদিন বিকালে ম্যানহাটনের ওয়ান পুলিশ প্লাজার বিশাল অডিটরিয়ামে সম্মাননা জানানো হয় আরো ১৯ কর্মকর্তাকে। এ অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
পিরোজপুর শহরের বিশিষ্ট আইনজীবী সারোয়ারুল ইসলাম এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনু সারোয়ারের ছোট ছেলে জনি ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন।
তিনি ২০১২ সালে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল তিনি ডিটেকটিভ হিসাবে পদোন্নতি লাভ করেন। ২০১৩ সালের ৪ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে দায়িত্ব পালনকালে তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত হন। অল্পের জন্য প্রাণরক্ষা পান।নিউইয়র্ক পুলিশের একটি দল গত বছর রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। জামিল সারোয়ার ওই দলের অন্যতম সদস্য ছিলেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’