বাংলাদেশি-আমেরিকান বিউটি এক্সপার্ট খুকির মরদেহ মিশরের হোটেল থেকে উদ্ধার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক ও নিউজার্সির পরিচিত মুখ, বিউটি এক্সপার্ট বাংলাদেশি-আমেরিকান ফাতেমা খান খুকির মরদেহ মিশরের কায়রোর একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৪৪ বছর। সাতদিন আগে খুকি ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন। সেখানে গত ২১ জুলাই মঙ্গলবার হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। জানা গেছে, ফাতেমা খান খুকি বিউটি এক্সপার্ট হিসেবে কাজ করতেন। তিনি কিছুদিন মেসি’জ-এ কাজ করেছেন। থাকতেন নিউজার্সিতে।
মিশরের কায়রোর আমেরিকান দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ফাতেমা খান খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর। শাহজাদী তার ফেসবুক পেজে লিখেন, “আমাদের প্রিয় দোস্ত ফাতেমা খান খুকি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে নয়, “সাত দিন আগে তার লাশ পাওয়া গেছে মিশরের একটি হোটেলে। এইমাত্র আমাকে এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে।”
শাহজাদী আরও লিখেন, “গত সপ্তাহেই তার জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করল কিংবা কিভাবে সে মারা গেল, তার কারণ কেউ জানে না। খুকি, কেন তুমি মিশর গিয়েছিলে? কেন?”
খুকির বান্ধবী নিউইয়র্কের টিভি উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া বলেন, আমিও খবরটি পেয়েছি। আমি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিশর গিয়েছিল, কারো সাথে গিয়েছিল কী না, কিংবা কারো সাথে দেখা করতে গিয়েছিলেন কী না এমন কোনো কিছুই আমরা জানি না। পুরো বিষয়টি রহস্যাবৃত।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency