Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

বাংলাদেশি নাজমা খানম’র নৃশংস হত্যাকান্ডে যুক্তরাস্ট্র আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ ও শোক প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: September 3, 2016 | 5:22 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে গত ৩১ আগষ্ট দূর্বৃত্তের হাতে নিহত বাংলাদেশি নাজমা খানম ৬০ এর নৃশংস হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ । সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি । এক বিবৃতিতে তিনি বলেন- এই হত্যাকান্ডের ঘটনায় খুবই মর্মাহত ও শোকাহত। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মার্কিন সরকারের কাছে প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অবহিত করবেন। এবং প্রবাসী বাংলাদেশীদের নিজেদের নিরাপত্তার বিষয়ে সকলকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন। ড. সিদ্দিকুর রহমান আরো বলেন-গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত রাষ্ট্র যুক্তরাষ্ট্রে এ ধরনের ধর্মীয় বিদ্বেষমূলক হত্যাকান্ড মেনে নেয়া যায় না। এমন ঘটনা বর্বরোচিত ও ন্যাক্কারজনক। তিনি বলেন-নিহতদের পরিবারের সদস্যরা স্বজন হারানোর শোক সহ্য করার মত শক্তি যেন পান-সর্বশক্তিমান আল্লাহর কাছে এই প্রার্থনা করছি। একইসঙ্গে মার্কিন প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই হত্যাকান্ডে জড়িত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যেন হয়। নিহত নাজমা খানম’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ