Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী ফেডারেল বিচারক মনোনীত

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: January 20, 2022 | 11:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত একজন মুসলিম-আমেরিকান নারীকে ফেডারেল বিচারক হিসেবে মনোনীত করছেন। তার নাম নুসরাত চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে ৮ জনকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান বিচারক নুসরাত চৌধুরী। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এই মনোনয়ন নিশ্চিত হলে তিনিই প্রথম বাংলাদেশি-আমেরিকান ও দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন ফেডারেল জজের আসনে বসবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল বাইডেন ৮ নতুন বিচারক মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে একজন নাগরিক অধিকার আইনজীবী আছেন যিনি ফেডারেল বেঞ্চের প্রথম মুসলমান নারী বিচারক হতে যাচ্ছেন।
বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব ইলিনয়ের লিগ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত নুসরাত চৌধুরী নিউইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্টের ফেডারেল জজ হিসেবে বাইডেনের মনোনয়ন পেয়েছেন। ব্রুকলিন ও সেন্ট্রাল ইসলিপে এর কোর্টহাউস রয়েছে।
নুসরাত চৌধুরী ২০০৮ থেকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (এসিএলইউ) কাজ করেছেন। সেখানে তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম উপপরিচালক পদে ছিলেন।

প্রসঙ্গত, বাইডেন কর্তৃক প্রস্তাবিত আটজন মনোনীত ব্যক্তির মধ্যে নুসরাত জাহান একজন। ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর এটি হলো ১৩ তম ধাপ। এর মধ্য দিয়ে মোট ৮৩ জন ফেডারেল বিচারক মনোনীত করলেন বাইডেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ