Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হবার আহবান নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীওম্যান ক্যাটালিনার

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: July 6, 2019 | 11:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অভিবাসী সমাজকে ডেমক্র্যাটিক পার্টির পতাকাতলে সমবেত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অ-আমেরিকান কর্মকান্ড রুখে দেয়ার উদাত্ত আহবান জানালেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের এ্যাসেম্বলীওম্যান ক্যাটালিনা ক্রুজ। ৫ জুলাই শুক্রবার বিকেলে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন জাংশন বুলেভার্ড এলাকায় নগরবাসীর জন্যে রাজ্য প্রশাসনের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কিত এক ‘ব্লক পার্টি’তে বক্তব্যকালে বাংলাদেশীদের বিপুল সমর্থনে গত মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী এই এ্যাসেম্বলীওম্যান আরো বলেন, ‘সকলে ঐক্যবদ্ধ থাকলে ট্রাম্পের পক্ষে কিছুই করা সম্ভব হবে না। বিশেষ করে সামনের বছরের নভেম্বরে জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক সকল আমেরিকান যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে হোয়াইট হাউজ থেকে ট্রাম্পের মত অ-আমেরিকান নেতৃত্ব অপসারণ করা সহজ হবে। অভিবাসীদের গড়া এই আমেরিকাকে নীতিহীন নেতৃত্ব থেকে মুক্ত করতে চাই ইস্পাতদৃঢ় ঐক্য।’

বক্তব্যকালে এ এলাকায় ডেমক্র্যাটিক পার্টির উদিয়মান নেতা ফাহাদ সোলায়মানকে নিজের ভাই হিসেবে অভিহিত করে বলেন, ‘ফাহাদের নেতৃত্বে বাংলাদেশীরা আমার পক্ষে অবস্থান নিয়েছেন। এটি অভিবাসী সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় একটি ঘটনা।’ ‘কঠোর পরিশ্রমী বাংলাদেশীরা ক্রমান্বয়ে মূলধারায় এগুচ্ছেন, আমি চাই তারাও প্রশাসনে সম্পৃক্ত হউক’-বলেন ক্যাটালিনা।

এ ব্লক পার্টিতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মিলন রহমান, জয় চৌধুরী, মনিকা রায়, শাহজাদা ইলিয়াস, হযরত আলী, এম এ কুদ্দুস দেওয়ান, কোর ভিশন ফাউন্ডেশনের আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার প্রমুখ। এ সময় ফাহাদ সোলায়মান উল্লেখ করেন, অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদা সুরক্ষায় এ ধরনের বহুজাতিক সমাবেশের গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য, এতে বহু ভাষা ও বর্ণের মানুষের সমাগম ঘটে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV