Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বারবিকিউ পার্টি এবং নতুন কমিটির শপথ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: July 26, 2020 | 2:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বারবিকিউ পার্টি এবং নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই শনিবার ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে প্রাকৃতিক মনোরম পরিবেশে এ অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সদস্য ও তাদের স্বজনরা অংশ নেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পার্টি-পিকনিকে বারবিকিউসহ মজাদার সব খাবার পরিবেশন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাইম টেলিভিশন’র সিইও আবু তাহের। প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি প্রাক্তন সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাবেক সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, রাজনীতিবিদ আবু সাইদ আহমদ, মেরি জোবায়দা, হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিঙ্কন, রংধনু সোসাইটির সভাপতি মোহতাসিম বিল্লাহ তুষার, সঙ্গীত শিল্পি শারমিন তানিয়া, কয়েস আহমদ চৌধুরী, কবি মাসুম আহমদ, আলতা মিয়া প্রমুখ।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি আহবাব চৌধুরী খোকন, সহ সভাপতি মোহাম্মদ সাদি মিন্টু, আহমদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ ও স্কুল শিক্ষা সম্পাদক সালমা সুমি।
অনুষ্ঠানে করোনায় মৃত্যুবরণকারী সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি আব্দুল হাসিম হাসনু। নব নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন :
সভাপতি আহবাব চৌধুরী খোকন, সহ সভাপতি জাকির আহমদ, লোকমান হোসেন লুকু, রেহানুজ্জামান রেহান, মোহাম্মদ সাদি মিন্টু, আহমদ ফয়ছল, সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, আলমগীর কবির শামীম, শাহ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সুহেল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব ফায়েজী, স্কুল, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সালমা সুমী, ক্রীড়া ও চিত্ত বিণোদন সম্পাদক মোহাম্মদ করিম রনি, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, সদস্য আব্দুল হাসিম হাসনু, সৈয়দ ইলিয়াস খছরু, জে মোল্লা সানি ও সহিদুল ইসলাম।

অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির কর্মকর্তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এসোসিয়েশনের জনকল্যানমূলক কর্মকান্ডের জন্য তারা বিদায়ী কমিটির অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে বলেন, প্রবাসীদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকবে নয়া কমিটি।

এসময় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক বিগত কমিটির অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিদায়ী কমিটির পক্ষ থেকে।
বক্তারা সোসাইটির জনকল্যানমূলক কর্মকান্ডের জন্য বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপনসহ ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৯ই ফেব্রুয়ারী রোববার ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন-বাকা’র নতুন কমিটি গঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে বিদায়ী সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনকে সভাপতি, বিদায়ী সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং এম ডি আলাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV