Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান ডা. আতাউল ওসমানী করোনাভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: March 29, 2020 | 4:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. আতাউল ওসমানী, এমডি। নিউইয়র্কে করোনা রোগীকে চিকিৎসা দিতেগিয়ে নিজেই করোনাভাইরাসে আক্রন্ত হলেন ডা. আতাউল ওসমানী।

জানা গেছে, অসুস্থ হওয়ার পর নিজের ক্লিনিকেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডা. আতাউল ওসমানী দীর্ঘ ৩০ বছর ধরে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নিউইয়র্কে কয়েকজন মিলে গড়ে তুলেছেন একটি ক্লিনিক। এই ক্লিনিকেই চিকিৎসা পেশায় নিয়োজিত ডা. আতাউল ওসমানী।

জানা গেছে, ডা. আতাউল ওসমানী কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরং মালেক শাহ দরবার এলাকার মৃত জাফর আহমদ সিকদারের পুত্র। তারা আট ভাই। সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। সবাই নিউইয়র্কে বাস করেন।

একজন জনপ্রিয় শিল্পী হিসাবে সুখ্যাতি রয়েছে ডা. আতাউল ওসমানীর। তিনি সাম্প্রতিক সময়ে ইউটিউবে সাড়া জাগানো ইসলামী গান “যাদের হৃদয়ে আছে আল্লাহ’র ভয়, ‘তারা কভু পথ ভুলে যায় না” সহ বহু ইসলামী গান গেয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV