বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন’র নতুন কমিটির শপথ ও সংবাদ সম্মেলন : বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশী আমেরিকানদের সংগঠন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর নব নির্বাচিত কমিটির কর্মকর্তারা শপথ নিয়েছেন। গত ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে উডহ্যাভেনের জয়া হলে নতুন কমিটির শপথ পাঠ করান সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক।

এদিকে শপথ গ্রহণের পর নবনির্বাচিত কর্মকর্তারা সিটির জ্যাকসন হাইটসের এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জনাকীর্ণ এই সাংবাদ সম্মেলনে বাপা নেতৃবৃন্দ তাদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে তারা বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাপার নব নির্বাচিত কমিটি (২০১০-২০২১) এর কর্মকর্তারা হলেন : সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, প্রথম সহ-সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, দ্বিতীয় সহ-সভাপতি ট্রাফিক ম্যানেজার মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম, কোষাধ্যক্ষ অফিসার রাসেক মালিক, সহ-কোষাধ্যক্ষ অফিসার মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার শিকদার মামুন, সার্জেন্ট অ্যাট আর্মস অফিসার মাহবুবুর জুয়েল, কমিউনিটি লিয়াজোঁ ডিটেকটিভ মাসুদ রহমান এবং করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী।

এদিকে, কমিটির মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি রয়েছেন বাংলাদেশ সফরে। তিনি সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ নিয়েছেন বলে জানিয়েছেন বাপা নেতৃবৃন্দ।
শপথ অনুষ্ঠানের পরপরই বাপা নেতৃবৃন্দ জ্যাকসন হাইটসের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে (খাবার বাড়ি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী বাপার ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো, নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশীদের অন্তুর্ভুক্তিতে সহযোগিতা করা, রক্তদান কর্মসূচি, বাংলাদেশী কমিউনিটিতে সচেতনতামূলক কর্মসূচি বিশেষ করে সন্ত্রাস দমনে কমিউনিটির ভূমিকা, টাউন হল মিটিংয়ের আয়োজনের মাধ্যমে তথ্য আদান প্রদান, ফেডারেল, স্টেট ও সিটি জবে বাংলাদেশিদের সহযোগিতা প্রদান।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশী কমিউনিটি এবং আইন রক্ষাকারি পুলিশ বাহিনীর মধ্যে সেতু বন্ধন রচনায় কাজ করে যাচ্ছে বাপা। মসজিদ-মন্দির-চার্চ কমিউনিটির সাথে পুলিশ বিভাগের সম্পর্ক উন্নয়নেও বাংলাদেশি অফিসাররা কাজ করবেন বলে উল্লেখ করা হয় এ সময়। ‘বাপা’কে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

বাপার প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট সাঈদ সুমনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, প্রথম সহ-সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, দ্বিতীয় সহ-সভাপতি ট্রাফিক ম্যানেজার মহিউদ্দিন আহমেদ, কমিউনিটি লিয়াজোঁ ডিটেকটিভ মাসুদ রহমান, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার শিকদার মামুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম।
অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে বাংলাদেশী মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনওয়াইপিডি-তে ৪৮ সহ¯্রাধিক সসদস্য কর্মরত রয়েছেন। এর মধ্যে বাংলাদেশি আমেরিকান রয়েছেন তিনশ’ (সশস্ত্র ইউনিফর্মড)। ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট হিসেবে রয়েছেন ৯০০ জন। নিজেদের পেশাগত মানোয়ন্নন সহ বাংলাদেশী কমিউনিটি এবং আইন রক্ষাকারি পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন কল্পে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে কর্মরত এসকল বাংলাদেশী আমেরিকানরা ২০১৫ সালে গঠন করেছেন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)। নিউইয়র্ক সিটিতে কর্মরত বাংলাদেশী আমেরিকান পুলিশ সদস্যরা সুনামের সাথে কাজ করে মুখ উজ্জ্বল করছে বাংলাদেশীদের। তাদেরই সংগঠন বাপা দীর্ঘ দিন ধরেই বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে কাজ করে আসছে। সর্বত্র প্রশংসিত হচ্ছে বাপার কর্মকান্ড।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests