Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

বাংলাদেশী-আমেরিকান মেধাবী প্রজন্ম আয়েশা সুলতানা ও মোহাম্মদ ইব্রাহিমের অনন্য সাফল্য

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: June 13, 2020 | 11:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের শীর্ষ ইউনিভার্সিটি থেকে শিক্ষা নিয়ে কর্মজীবনে পা রাখতে চলেছে বাংলাদেশী-আমেরিকান দু’মেধাবী প্রজন্ম আয়েশা সুলতানা এবং মোহাম্মদ ইব্রাহিম। নিউইয়র্কের বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা এম.এ. কাদির এবং মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা জেবা চৌধুরীর কন্যা আয়েশা সুলতানা সানি

ডাউনস্টেট কলেজ অব মেডিসিন থেকে কৃতিত্বের সাথে মেডিকেল ডিগ্রি সম্পন্ন করে নিউইয়র্ক প্রেসবিটারিয়ান ওয়েল কর্নেল হাসপাতালে অ্যানাস্থেসিওলজির ইন্টার্নি ডাক্তার এবং মোহাম্মদ ইব্রাহিম কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে ব্যাচেলর শেষ করে অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি নিয়েছেন।

বাবা এম.এ. কাদির এবং মা সুলতানা জেবা চৌধুরী জানালেন, তাদের আমেরিকান ড্রীম বা স্বপ্ন পূরুণের কথা। ছেলে-মেয়ের অসাধারণ সাফল্যে আবেগ আপ্লুত তারা। চোখে আনন্দ অশ্রু তাদের। বাবা-মা দু’জনই বললেন, এ অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। তারা জানান, তাদের সন্তান আয়েশা সুলতানা ও মোহাম্মদ ইব্রাহিম পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। কঠোর অধ্যাবসায়ী। আয়েশা সুলতানা এবং মোহাম্মদ ইব্রাহিম দু’জনই ব্রঙ্কস সায়েন্স হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে পাশ করে ফুল স্কলারশীপসহ সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছে। তাই আশানুরূপ সাফল্য পেয়েছে।
আয়েশা সুলতানা ও মোহাম্মদ ইব্রাহিম জানাল, তাদের সাফল্যের পেছনে বাবা-মার ভূমিকার কথা। বললো টিচাররাও যতœসহকারে পড়িয়েছেন। তাই ভাল ফলাফল সম্ভব হয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করতে নিয়মিত পড়া-শোনা, হোমওয়ার্ক করার পরামর্শ দিয়ে তারা বলেন, ভালো কলেজ-ইউনিভার্সিটিতে গেলে ভালো ফলাফল আসে। সুযোগ সৃষ্টি হয় ভাল চাকরী পাওয়ার, ভাল কিছু করার। এতে উজ্জ্বল হয় মা-বাবার মুখ। বাস্তবে রূপ নেয় আমেরিকান স্বপ্ন।
ব্রঙ্কসের অধিবাসী এম.এ. কাদির এবং সুলতানা জেবা চৌধুরী তাদের সন্তানদের জন্য সকলের দোয়া চেয়েছেন। তাদের দেশের বাড়ি সিলেট বিশ্বনাথ উপজেলার খারিখুনা গ্রামে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV