বাংলাদেশী আমেরিকান রিয়াজ ওয়াসিফের অনন্য কৃতিত্ব
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: বাংলাদেশী আমেরিকান রিয়াজ ওয়াসিফ ২০২০ এ সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক এর ব্যাচেলর অফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সর্বোচ্চ মেধা স্কোর “Summa Cum Laude” অর্জনের এক বিরল কৃতিত্ব অর্জন করেছে। জুন মাসে অনলাইনে রেজাল্ট প্রকাশ হয়েছে। গত ৫ ডিসেম্বর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ডাকযোগে রিয়াজ ওয়াসিফের বাসস্থান ওজন পার্কে সার্টিফিকেট পাঠিয়েছে। উল্লেখ্য রিয়াজ ওয়াসিফ ইতিপূর্বে ২০১৯ এ আমেরিকান কাউন্সিল অফ ইঞ্জিনিয়ার্স নিউইয়র্ক ACEC NY এবং মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি MTA এর যৌথ ভাবে প্রদত্ত সর্বোচ্চ এওয়ার্ড লাভ করে। রিয়াজ ওয়াসিফ ২০১৫ এ নিউইয়র্ক NAACP আয়োজিত ACT SO বিজ্ঞান মেলায় স্বর্ন পদক বিজয় লাভ করে। একই বছর পিলাডেলপিয়ার পেন্সেলভেনিয়ায় NAACP আয়োজিত ৫০ রাজ্যের স্বর্ন পদক বিজয়ীদের জাতীয় প্রতিযোগিতায় তিনজন জাতীয় পদক লাভকারীর অন্যতম একজন হওয়ার বিরল গৌরব অর্জন করে। রিয়াজ ওয়াসিফ রহমানের পিতা এডভোকেট ওয়াহিদুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মা দিলারা রুনা ঢাকার বিশিষ্ট শিক্ষা প্রতিস্ঠান ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট এর প্রাক্তন শিক্ষিকা।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের