বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডে চতুর্থ মেয়াদে মেম্বার মনোনীত
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ চতুর্থ বারের মত নিউইয়র্ক সিটির ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর মেম্বার মনোনীত হয়েছেন। ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন গত ২২ জুন এক চিঠিতে শাহজাহান শেখের এই পুন:মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
উল্লেখ্য, কমিউনিটি এক্টিভিস্ট শাহজাহান শেখ ২০১৭ সাল থেকে ব্রঙ্কস বরোর কমিউনিটি বোর্ডে একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে এই বোর্ডে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।
ব্রঙ্কসে দীর্ঘদিন থেকে বসবাসকারী শাহজাহান শেখ অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাসহ স্থানীয় বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সিটির একটি কলেজে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত শাহজাহান শেখের দেশের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion