বাংলাদেশী-আমেরিকান সাংবাদিক ড. রাজুব ভৌমিকের লেখা হার্ভার্ডের পাঠ্যপুস্তকে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একটি স্নাতকোত্তর পাঠ্যপুস্তকে বাংলাদেশী-আমেরিকান সাংবাদিক ড. ভৌমিকের লেখা প্রকাশ হয়েছে। এ বইটির নাম ‘জার্নালিস্ট অব টুডে: প্রোফাইলস ইন প্যাশান অ্যান্ড ডাইভার্সিটি’। বইটি সম্পাদনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাংবাদিক জুন ক্যারোলাইন আর্লিক। বইটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে নিয়মিত পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হবে। সংবাদপত্রের ফিচার এবং প্রোফাইল নিয়ে লেখা বইটি ‘নিউজ রাইটিং এবং প্রোসেমিনার ইন জার্নালিজম স্টাডিজ’ মাস্টার্স কোর্সে এখন থেকে ব্যবহৃত হবে। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের তত্তাবধানে প্রকাশিত এই বইটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে। মূল্য ষোল ডলার।

বইটির সম্পাদক অধ্যাপক জুন ক্যারোলাইন আর্লিক বলেন, ‘বইটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কিছু মেধাবী শিক্ষার্থীর লেখা। নিঃসন্দেহে হার্ভার্ডের সাংবাদিক বিভাগের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এ বই থেকে ভবিষ্যৎ শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে।’
লেখক রাজুব ভৌমিক এই বইটি সম্পর্কে জানান, ‘এই প্রজেক্টটি নিয়ে আমরা সবাই বহুদিন নিরলসভাবে কাজ করেছি। আশা করি এই বইটি হার্ভার্ডের সাংবাদিকতা বিভাগের ভবিষ্যত ছাত্র-ছাত্রীদের জন্য অনেক উপকারে আসবে। আবার যারা ফিচার লিখতে আগ্রহী তারাও এই বইটি কিনতে পারেন।”
সাংবাদিক ও কবি রাজুব ভৌমিকের জন্ম নোয়াখালী জেলার কবিরহাট থানার শ্রীনদ্দি গ্রামে। ওটার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়। বসুরহাটে সরকারী মুজিব কলেজে তিনি উচ্চ-মাধ্যমিক শেষ করেন। গত পাঁচ বছর ধরে নিউইর্য়কে সিটি ইউনিভার্সিটির জন জে কলেজে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে এবং হসটস কলেজে মনস্তাত্তিক বিভাগে অধ্যাপনা করছেন। একইসাথে গত সাত বছর ধরে পেশায় একজন পুলিশ অফিসার হিসেবে নিউইর্য়ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এন ওয়াই পি ডি) এ কাউন্টার টেরোরিজমে কর্মরত আছেন। তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা বিশটিরও বেশী। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটিতেও তার প্রকাশিত তিনটি বই পাঠ্যপুস্তক হিসেবে নিয়মিত পড়ানো হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests