বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অব প্রসেশনালস’র নতুন বোর্ড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্টে বসবাসরত প্রবাসী কর্পোরেট পেশাজীবীদের সংগঠন বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রসেশনালস (বিএসপি) এর ২০২০-২০২২ সালের বোর্ড ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সকলের অনুমতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট বোর্ড অফ ডিরেক্টরস এর অনুমোদন দেওয়া হয়। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউইয়র্কের সিনিয়র অডিটর ইমতিয়াজ চৌধুরী বিএসপির প্রেসিডেন্ট হিসেবে পূর্ণনির্বাচিত হয়েছেন। এছাড়াও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে পূর্ণনির্বাচিত হয়েছেন মরগ্যান স্ট্যানলির ডিরেক্টর মিজানুর রহমান, সিপিএ। অন্যান্য নির্বাচিত ডিরেক্টররা হলেন শাহেদ ইসলাম (সিইও, এস জে ইনোভেশন), মোহাম্মদ বাসার, সিপিএ (প্রেসিডেন্ট, বিবাক), মাহ্দী ভূইয়াঁ, মোহাম্মদ জামান, লাকি ইসলাম, ওয়াসেফ চৌধুরী, মোহাম্মদ করিম, সিপিএ, তৌহিদা চৌধুরী, এবং সৈয়দ আব্দুল্লাহ। সভায় বিএসপির বাই-লস এবং বিগত অর্থবছরের স্টেটমেন্ট অফ এক্টিভিটিজ অনুমোদন করা হয়। এছাড়াও এই বছর প্রত্যেক কোয়ার্টারে একটি নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity