Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশী আমেরিকান সোসাইটি উদ্যোগে খাদ্য বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: July 22, 2020 | 3:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মূলধারার সংগঠন বাংলাদেশী আমেরিকান  সোসাইটির উদ্যোগে সাউদ জ্যামাইকার তিনটি মসজিদে বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির মানুষের মাঝে হালাল খাবার (গ্রোসারী), মাক্স ও মসজিদের মুসল্লিদের জন্য স্যানিটাইজার বিতরণ করা হয়। গত শুক্রবার ১৭ ই জুলাই এবং ১৮ই জুলাই তিনটি মসজিদে কাউন্সিল মেম্বার এডরিয়ানি এডামস ও কুইন্স বরো প্রেসিডেন্টের সৌজন্যে এবং কাউন্সিল মেম্বার এডরিয়ানি এডামসের উপস্হিতিতে কভিড – ১৯ এর কারনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই উপকরন বিতরণ করা হয়।

কাউন্সিল মেম্বার এ সময় বলেন, আমি বাংলাদেশী কমিউনিটির প্রতি সম্মান করি, আমি এই মসজিদে কয়েকবার এসেছি কারন আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। এই ডিস্ট্রিকের কাউন্সিল মেম্বার হিসাবে এলাকার উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই। জনাব আলী কমিউনিটির বোর্ড মেম্বার হিসাবে কাজ করছেন, আজ তার ডাকে চলে এসেছি। কোন বিশেষ সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী তাকে একজন গ্রেট কাউন্সিল মেম্বার হিসাবে আখ্যায়িত করে তার কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তার মূল্যবান সময়ের জন্য কৃতজ্ঞতা জানান। এ সময় সেন্সাস ২০২০ এর উপর গুরুত্ব আরোপ করে সকলে বক্তব্য রাখেন এবং উপস্হিত অনেকেই সেন্সাসে তাদের নাম লিপিবদ্ধ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদী বাবু সংগঠনের কার্যক্রমের বিষয়, সেন্সাস ও কমিউনিকে মূলধার যোগদানের জন্য অনুরুধ জানান। আরো বক্তব্য রাখেন সংগঠনের সি: সহ সভাপতি ও কুবা মসজিদের সভাপতি সেলিম খান, সহ- সভাপতি মো: আমিন রুবেল, যুগ্ম সম্পাদক শেখ আল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ গালিব রহমান. কার্যকরী সদস্য ফয়েজ উল্যাহ, কাজী জিমি, মিলন মোল্লা  ও সেচ্ছাসেবক আরিফুর রহমান, রাইয়ান মেহেদী, সেন্সাসের কর্মকর্তা সরফরাজ আলী ও মুসা আলী. নিউইয়র্ক সিটি বাজেট ম্যানেজার মুনি ক্যাথারিন। উপস্হিত ছিলেন তিনটি মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিশিস্ট নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV