বাংলাদেশী আমেরিকান সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান সোসাইটির মূলধারার সংবাদ সম্মলেন অংশ গ্রহন ও ৮ম বারের মত ফ্রেশ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । গত ১৪ ই অক্টোবর বুধবার জ্যামাইকায় কাউন্সিল মেম্বার এডরিয়ানি এডামসের আমন্ত্রণে মূলধারার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশী আমেরিকান সোসাইটি অংশগ্রহন করে এবং সোসাইটির পক্ষে সভাপতি মোহাম্মদ আলী কভিড -১৯ এর কারনে বাংলাদেশী কমিউনিটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করেন এবং খাদ্য সহযোগির জন্য ধন্যবাদ জানান। এছাড়াও মসজিদ মিসন (হাজী ক্যাম্প) এর সামনে বাংলাদেশী আমেরিকান সোসাইটির উদ্যোগে আবারও ১০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয় এবং আরও ৩৫টি পরিবারকে বাসায় বাসায় খাদ্য পোঁচে দেয়া হয়। সংগঠনের ৮তম খাদ্য বিতরণ অনুস্টানে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সাধারন সম্পাদক ও বোর্ড মেম্বার আমিন মেহেদী, সি: সহ সভাপতি সেলিম খান. সহ সভাপতি আমিনুর রহমান রুবেল, যুগ্ম সম্পাদক শেখ আলআমিন. সাংগঠনিক সম্পাদক শেখ গালিব রহমান. পরিচালক ডিউক খান. পরিচালক আবুল কাসেম, পরিচালক মিলন মোল্লা.পরিচালক ফয়েজ উল্লা, সদস্য আরিফুর রহমান, খোকা প্রমুখ। সভাপতি মোহাম্মদ আলী বাংলাদেশী কমোনিটিকে খাবার প্রদানের জন্য কাউন্সিল মেম্বার এডরিয়ানি এডাম ও ইউএ ৩ এর প্রেসিডেন্ট ডন হন্ক কে ধন্যবাদ জানান এবং আগামী এক মাসব্যাপী এই খাদ্য প্রদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।খাদ্য বিতরন অনুস্টান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান উপদেস্টা মোর্শেদ আলম, সি: উপদেস্টা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফকরুল আলম. মসজিদ মিশনের সা: সম্পাদক টিপু সুলতান.মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম. বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ ও বিশিস্ট ব্যক্তিগন উপস্হিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে সকলেকে এই মহান কাজে সহযোগির জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারন সম্পাদক আমিন মেহেদী এই কভিড ১৯ এর মধ্যও নিজের ও পরিবারে জীবনের কথা চিন্তা না করে কমোনিটির অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অশেষ ধন্যবাদ জানান।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030