Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশী আলাউদ্দিন, তারা উদ্দিনের প্রশংসায় নিউইয়র্কের কুইন্স এটর্নি, অভিযুক্ত অস্কার মোরেল

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: August 23, 2016 | 12:31 PM

বাংলাদেশী ইমাম মাওলানা আলাউদ্দিন আখুঞ্জি (৫৫) ও তার সহযোগী তারা উদ্দিনের প্রশংসা করলেন কুইন্সের ডিস্ট্রিক্ট এটর্নি রিচার্ড ব্রাউন। তিনি বললেন, নিহত এ দু’বাংলাদেশী ছিলেন শান্তিপ্রিয় ভদ্রলোক। ওদিকে তাদেরকে  হত্যার দায়ে অস্কার মোরেলকে অভিযুক্ত করেছে নিউইয়র্কের গ্রান্ড জুরি। সোমবার ৩৫ বছর বয়সী এই যুবকের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার একটি অভিযোগ, সেকেন্ড ডিগ্রি হত্যার দুটি অভিযোগ ও অস্ত্র রাখায় সেকেন্ড ডিগ্রিতে দুটি অভিযোগ আনা হয়েছে আদালতে। তবে অস্কার হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। উল্লেখ, ইমাম আলাউদ্দিনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট। তার সহযোগী তারা উদ্দিনের বাড়ি সিলেটে। নিউ ইয়র্কের কুইন্সে ওজোন পার্ক এলাকায় মসজিদে ১৩ই আগস্ট যোহরের নামাজ আদায় করে তারা পায়চারি করছিলেন। তখন পিছন থেকে অস্ত্রধারী এক ব্যক্তি গিয়ে তাদের মাথায় খুব কাছ থেকে গুলি করে। এতে তারা মারা যান। এ ঘটনায় স্থানীয় বাঙালিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা এর প্রতিবাদ করেছেন। তাদের দাবি, সেখানে ভীষণ জনপ্রিয় এ দু’ধর্মীয় নেতা ‘হেট ক্রাইম’ বা বিদ্বেষমুলক অপরাধের স্বীকার। সেখানে অবস্থানরত নিহতদের স্বজনরা ভেঙে পড়েছেন। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি ও আশপাশে সৃষ্টি হয়েছে এক শোকবিধুর পরিবেশ। এলাকাবাসী এ হত্যার সুষ্ঠু বিচার চান। নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে, সোমবার কুইন্সের ডিস্ট্রিক্ট এটর্নি রিচার্ড ব্রাউন এক বিবৃতিতে বলেছেন, বিবাদি যে কাজ করেছে তাতে আমাদের দেশের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে প্রচ- আঘাত লেগেছে। নিহত দু’ব্যক্তিই ছিলেন শান্ত্রিপ্রিয় ভদ্রলোক। পরিবার ও মুসলিম সম্প্রদায়ের কাছে তাদের মৃত্যু অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, ওই হত্যাকা-ের পর সন্দেহজনকভাবে আটক করা হয় অস্কার মোরেলকে। গত সপ্তাহে প্রথম তাকে আদালতে হাজির করা হয়। তাকে জামিন দেয়া হয় নি। তার বিষয়ে গ্রান্ড জুরি আবার পরে কোন একদিন সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, সাত সন্তানের পিতা আলাউদ্দিন কয়েক বছর আগে উন্নত জীবনের সন্ধানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV