বাংলাদেশী এগ্রিকালচারাল সাইয়েন্টিস্টস ইন আমেরিকা’র বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সম্প্রীতির বন্ধনে কমিউনিটির কল্যানে কাজের সংকল্পে বাংলাদেশী এগ্রিকালচারাল সাইয়েন্টিস্টস ইন আমেরিকা (বাসা)র বনভোজন অনুষ্ঠিত হয় গত ৫ আগষ্ট শনিবার। নিউইয়র্ক সিটির অদূরে ক্রোটন পয়েন্ট পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ বনভোজেনে সপরিবারে অংশ নেন বাসা’র সদস্য-কর্মকর্তা এবং শুভার্থীরা। দিনভর কর্মসুচি শুরু হয় সকালের নাস্তা দিয়ে। এরপর বনভোজন কেন্দ্রে ছোট্রমনি, কিশোর ও কিশোরীরা মেতে উঠে নানা খেলাধুলায়। এ সময় অভিভাবকরাও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। বিনোদনের অংশ হিসেবে এসব প্রতিযোগিতা হলেও, অনেকে একে সিরিয়াসলি নেন এবং আকর্ষনীয় পুরস্কার জিতে ঘরে ফিরেন। সবচেয়ে বেশী আকর্ষন র্যাফেল ড্র। পুরস্কার ছিল ১০টি। প্রথম পুরস্কার স্পন্সর করেন কৃষিবিদ আশরাফুজ্জামান এবং জিতে নিয়েছেন বোরহান উদ্দিন পাঠান। ৩২ইঞ্চি টিভি দ্বিতিয় পুরস্কারটি স্পন্সর করেন পার্কচেষ্টার ফার্মেসী, এটি পেয়েছেন শফিউল হামিদ শিপার। তৃতিয় পুরস্কারটি পেয়েছেন মোর্শেদা জামান। আরো যারা র্যাফেল ড্র’র পুরস্কার স্পন্সর করেছেন তারা হলেন কৃষিবিদদের ভাবী বিশেষ করে ৬টি পুস্কার সংগ্রহ করেন নার্গিস বানু, ইন্সুরেন্স কর্মকর্তা পরেশ সাহা ও শফিউল হামিদ শিপার। এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি কৃষিবিদ আশরাফুজ্জামান, সাবেক সভাপতি কৃষিবিদ আবুল কালাম আজদ, সিনিয়র কৃষিবিদ আবদুস সবুর, ড. গোলাম সামদানী তরফদার, আব্দুল্লাহ জাহিদ, ঘনেষ চন্দ্র দাস, মাহমুদুল হক, ইঞ্জিনিয়ার মাহমুদ, শাহজাহান সিরাজ, মোহাম্মদ আলী, বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব নাসরিন সুলতানা কান্তা, আহ্বায়ক আসাদুজ্জামান কিরন। কৃষিবিদদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোলায়মান আলী, বোরহান উদ্দিন পাঠান, বসির আহমেদ, সিরাজুল ইসলাম, খায়রুন নাহার নিলা, হুমায়ুন কবির, দেলোয়ার হোসেন মিয়া, আমিরুল ইসলাম, তারেক আরাফাত, সিনিয়র কৃষিবিদ নেন্সী মাহমুদ, ছালমা তারেক, রাজিয়া সুলতানা নিপুন, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান। পরিশেষে সংগঠনের সভাপতি ড. মঞ্জুরুল হক বনভোজনে অংশগ্রহন করার জন্য কৃষিবিদ পরিবার ও সবাইকে ধন্যবাদ জানান এবং সবার সুন্দর সুস্থ্য জীবন কামনা করে বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes