বাংলাদেশী এমেরিকান আইটি প্রফেশনালস এসোশিয়েশন (বাইটপো)’র ফাদারস ডে উদযাপন ও বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশী এমেরিকান আইটি প্রফেশনালস এসোশিয়েশন (বাইটপো)’র উদ্যোগে ফাদার্স ডে ২০২১ উদযাপন ও বার্ষিক বনভোজন গত ২০ জুন রোববার উডব্রিজ ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়। বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ ও কার্যকরী সদস্য স্যাম রিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কেক কেটে ফাদার্স ডে ২০২১ এর উদ্ভোদন করেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও বর্তমানে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক জনাব সফিকুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ই-লার্ণিং বই এর লেখক এবং জ্ঞানবাহনের প্রতিষ্ঠাতা ডঃ বদরুল হুদা খান, কপিন স্টেট ইউনিভার্র্সিটির ন্যানোটেকনোলজির প্রফেসর ডঃ জামাল উদ্দিন, ডঃ ফায়জুল ইসলাম, বিশিষ্ট সংগীত শিল্পী ডঃ সীমা খান, আই গ্লোবাল ইউনিভার্সিটরি ভাইস চ্যান্সেলর এবং পিপল টেকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ এবং আর টিভি বাংলাদেশ এর পরিচালক আশিক রহমান।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক হাবীব উল্লাহ ভুইয়া কচি, সহ সভাপতি সাইফুল্লাহ খালেদ, যুগ্ম সম্পাদক আইয়ান রশীদ ও সহ ট্রেজারার মিজানুর রহমান।
বারবাকিউর সার্বিক দায়িত্বে ছিলেন মুনির হোসেন, মিজানুর রহমান, ইলিয়াস ভুইয়া লিটন ও তৈয়ুবুর হাসান। আর মেজবানির সার্বিক দায়িত্বে ছিলেন স্যাম রিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৫তম ফোবানার প্রেসিডেন্ট ইনারা ইসলাম, এডভাইজার কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, কনভেনর রাসেল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী এজেএম হোসেন, হারুনুর রশীদ, ওবায়দুল হক অভি, মজনু মিয়া, মোহাম্মদ এস রহমান, ছোট হোসেন, বিশিষ্ট রিয়েলটর মাসুদ হাসান, ইকবাল হোসেন, শামীম আহমেদ, দেওয়ান আরশাদ আলী বিজয়, জাহাঙ্গীর আলম প্রমুখ।

ম্যারিল্যান্ড থেকে বাইটপোর প্রতিনিধি মোহাম্মদ মামুনুর রশীদ, হাফিজ আলম এবং সাউথ ক্যারোলাইনা থেকে বাইটপো প্রতিনিধি জিয়াউর রহমান অনু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
করোনা উত্তর অবস্থায় প্রথম বারের মতো অত্যন্ত জাকজমক পুর্ণ ভাবে আয়োজিত উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক লোকের উপস্থিতিতে উপস্থিত সকল পিতাকে একটি মগ ও হ্যাট উপহার দিয়ে সম্মানিত করে। অনুষ্টানের বারবাকিউর সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি পরিবেশন করা হয়। অতিথি বৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তেব্যে তুলে ধরে বলেন, খুব অল্প সময়ের মধ্যে বাইটপো তাদের কার্যক্রমের মাধ্যমে ওয়াশিংটন ডিসি তথা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। এ জন্য উনারা সংগঠনের বর্তমান নেতৃত্ব বিশেষ করে সভাপতি বিশিষ্ট লেখক সামছুদ্দীন মাহমুদের গতিশীল নেতৃত্বের ভূয়শী প্রশংসা করেন। উনারা আগামী দিনে সকল কার্যক্রমে বাইটপোকে সার্বিক সহযোহিতা প্রদানের আশ্বাস দেন।
সবশেষে সংগঠনের সভাপতি সামছুদ্দীন মাহমুদ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনগুলোতে সকলের সহযোগিতা কামনা করেন। আর অতিথিবৃন্দ ও দুপুর একটা থেকে সন্ধ্রা সাতটা র্পন্ত বারবাকিউ ও মেজবান স্বাধ আস্বাধন করে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আয়োজকদের ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি