বাংলাদেশী ডেন্টিস্ট সৈয়দ তামিজুল আহসান রতনের আন্তর্জাতিক ফেলোশীফ এওয়ার্ড লাভ
এনা : দন্ত চিকিৎসায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ফেলোশীপ এওয়ার্ড পেলেন বাংলাদেশের সৈয়দ তামিজুল আহসান রতন। সারাবিশ্বের ১২ জনের মধ্যে সৈয়দ তামিজুল একমাত্র বাংলাদেশী এবং এই প্রথম কোন বাংলাদেশী ‘দ্য ক্রিডেন্সিয়াল অব দ্য ডেন্টিস্ট’ শীর্ষক বিরল এ সম্মানের অধিকারী হলেন। বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারকুইস হোটেলে ২৯ নভেম্বর বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এ এওয়ার্ড বিতরণের সময় বাংলাদেশের নাম কয়েকবার উচ্চারিত হয়। উল্লেখ্য যে, ইন্টারন্যাশনাল একাডেমী ফর ডেন্টাল ফ্যাসিয়াল এসথেটিক্স’র কাছে সারাবিশ্ব থেকে সহ্রাধিক ডেন্টিস্টের নমিনেশন জমা হবার পর এই ১২ জনকে এ বছরের ফেলোশীপ প্রদান করা হয়। অপর ১২ জন হলেন নিউইয়র্ক ইউনিভাসিটির স্টিভেন এডলো, সাফওয়াত আফিফি, দুইয়ের অমনা আল শামসী, জমিলা আলাউদি, কেন্টাকীর ফ্রেড আরনল্ড থার্ড, নিউইয়র্কের ইয়াকির আরটেজা, লন্ডনের কাউড এশমোর, লন্ডনের সুখজিৎ চখের, লন্ডনের শিং আলেক্সান্দার চু, যুক্তরাষ্ট্রের গর্ডন কেইগ থার্ড, রিচার্ড জন কিউর, গ্রেগ গ্যালান্ট। প্রসঙ্গত উল্লেখ্য যে, ঢাকার পান্থপথ এবং গুলশানে নাভানা টাওয়ারে রতন ডেন্টালের কর্ণধার বিখ্যাত ডেন্টাল সার্জন সৈয়দ তামিজুল আহসান এর আগেও দেশবন্ধু চিত্তরঞ্জন গোল্ডমেডেল, অতীশ দ্বিপংকর গোল্ড মেডেল এবং সারোজিনি নাইডো গোল্ড মেডেল পেয়েছেন। তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান এবং থাইল্যান্ড থেকে ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল ডিগ্রি গ্রহণ করেছেন। ১৯৮৮ সাল থেকে তিনি আমেরিকান ডেন্টাল এসোসিয়েশনের মেম্বার এবং আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ইমেজ উজ্জল করেছেন। এ ফেলোশীফ গ্রহণের পর নিউইয়র্কে বার্তা সংস্থা এনাকে ড. রতন বলেন, আমি ব্যক্তিগভাবে খুবই খুশী যে বাংলাদেশ এমন একটি এওয়ার্ডে অন্তর্ভুক্ত হতে পারলো। এ কৃতিত্বের ভাগিদার বাংলাদেশের মানুষ। চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি পাওয়া গেল এ এওয়ার্ডের মাধ্যমে। বাংলাদেশ এভাবেই বিশ্বের সামনে নীরবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি