বাংলাদেশী নির্বাচনী আমেজে চলছে নিউইয়র্কে আঞ্চলিক সংগঠন গুলোর নির্বাচন
Companigonj_Welfare_
YouTube : http://youtu.be/GG85f0ph_D4 http://www.youtube.com/watch?
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশী নির্বাচনী আমেজে চলছে নিউইয়র্কে আঞ্চলিক সংগঠন গুলোর নির্বাচন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে এসব নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের জম্পেশ লড়াই। বিরাজ করছে উৎসব আমেজ। ক্ষেত্রবিশেষে বাংলাদেশী আঞ্চলিক সংগঠন গুলোর নির্বাচনী প্রচার-প্রচারণা মূলধারার নির্বাচনী প্রচার-প্রচারণাকেও হার মানায়। এধরনেরই জম্পেশ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ সহ বেশ ক’টি আঞ্চলিক সংগঠন। রাত-দিন সমানে চলছে সংগঠনগুলোর নির্বাচনী কার্যক্রম।
এদিকে, বাংলাদেশী নির্বাচনী আমেজে নিউইয়র্কে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র নির্বাচনে ১৮ আগস্ট প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। এ নির্বাচনে ১৫ টি পদে ৩৮ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। এময় নির্বাচনী আচরণবিধির ওপর বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র প্রধান নির্বাচন কমিশনার আবু নাছের, ট্রাস্টিবোর্ড সদস্য মফিজুর রহমান সহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী কোম্পানীগঞ্জবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion