বাংলাদেশী ফটোগ্রাফার মোহাম্মদ আলী সেলিমের ‘গ্র্যান্ড মার্শাল’ এওয়ার্ড লাভ
এনআরবি নিউজ, নিউইয়র্ক : সারাবিশ্বের ফটোগ্রাফারদের চিত্রকর্মের আলোকে এ বছরের ‘গ্র্যান্ড মার্শাল’ এওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশী ফটোগ্রাফার মোহাম্মদ আলী সেলিম। ফটোগ্রাফি সোসাইটি অব আমেরিকা তথা পিএসএ প্রতি বছরই বিশ্বের সেরা ফটোগ্রাফারদের এ সম্মানে ভূষিত করে। নিউইয়র্কে বসবাসরত ফ্রিল্যান্স ফটোগ্রাফার সেলিমকে গত ২২ অক্টোবর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। একইসাথে একটি সম্মাননাপত্রও প্রেরণ করা হয়। ১৯৯৮ সাল থেকে এ যাবত মোট ৪৯জন পেলেন এ স্বীকৃতি। অর্থাৎ সেলিম হলেন সর্বশেষ সেরা ফটোগ্রাফার। এ বছর আর কাউকে এ সম্মান জানানো হয়েছে বলে এখন পর্যন্ত জানা যায়নি। এর আগেও এই বাংলাদেশী মর্যাদাসম্পন্ন কয়েকটি এওয়ার্ড পেয়েছেন। এর অন্যতম হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফটোগ্রাফিক আর্ট কর্তৃক ২০১২ সালে ‘মাস্টার অব ফটোগ্রাফি এওয়ার্ড’।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!