বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম বৃটিশ এমপি রোশনারা আলী বর্ষসেরা অনাবাসী বাংলাদেশী

সিলেট অফিস: বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম বৃটিশ এমপি রোশনারা আলী বর্ষসেরা অনাবাসী বাংলাদেশীর (এনআরবি) স্বীকৃতি পেয়েছেন। যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা ম্যাগাজিন ‘মিলেনিয়াম’-এর বিশ্বব্যাপী পরিচালিত জরিপ অনুসারে রোশনারা আলী এ স্বীকৃতি পান। মিলেনিয়ামের জানুয়ারি- ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদ রচনায় জরিপের বিস্তারিত উঠে এসেছে। জরিপ কাজের শুরুতে ২০০১ সালের নভেম্বরে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশীদের কাছে বর্ষসেরা অনাবাসী বাংলাদেশীর জন্য মনোনয়ন চাওয়া হয়। শতাধিক মনোনয়নের মাঝ থেকে ১০ সদস্যের একটি কমিটি ১৫ জনকে বাছাই করে বিশ্বের বিভিন্ন প্রান্তের ৫০০ বাংলাদেশীর মাঝে জরিপ চালায়। তাদের বিচারেই সেরা নির্বাচিত হন বৃটিশ এমপি রোশনারা আলী। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২০১। মিলেনিয়াম’র জরিপে দ্বিতীয় হয়েছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান, তৃতীয় হয়েছেন মার্কিন সিনেটর হ্যানসেন হাশিম ক্লার্ক। বাছাই ১৫ জনের তালিকায় থাকা অন্যরা হলেন কানাডার ওন্টারিও’র ওয়েস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান (উপাচার্য) অমিত চাকমা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান, যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানী আতাউল করিম, জাতিসংঘে বাংলাদেশের উপদেষ্টা ড. মনসুরুল আলম খান, বাংলাদেশে নিযুক্ত সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, বৃটিশ টেলিভিশন উপস্থাপক কনি হক, যুক্তরাজ্য প্রবাসী কবি-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, ফ্রান্সপ্রবাসী মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, অলিম্পিক স্মারক মুদ্রার ডিজাইনার সাইমান মিয়া এবং বিজয় ব্যাজের উদ্ভাবক কানাডা প্রবাসী বেলায়েত চৌধুরী রিপন। মিলেনিয়াম সম্পাদক মাহবুব হোসেন জানান, প্রবাসীরা দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের বার্তা বয়ে আনেন। এ জন্য দেশের মানুষ তাদের নিয়ে গর্ববোধ করেন। কিন্তু এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কোটি প্রবাসীকে একত্রিত করে, তাদের অর্জনগুলো বিবেচনা করে এককভাবে বছরের সেরা কোন একজন প্রবাসীকে বেছে নেয়া হয়নি। ইংরেজি বছরগুলো শেষ হলেই বিশ্বের সব দেশেই সংবাদপত্রগুলো পার্সন অব দ্য ইয়ার নির্বাচন করে। প্রবাসে বাঙালির প্রতিনিধিত্বকারী জনপ্রিয় পত্রিকা মিলেনিয়াম অন্তরগত তাগিদেই এই প্রথমবারের মতো এনআরবি (নন রেসিডেন্ট বাংলাদেশী) পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচনের সিদ্ধান্ত নেয়। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests