বাংলাদেশী রাইটার এন্ড জার্নালিষ্ট সোসাইটি অব নিউইয়র্ক এর উদ্যোগে ইফতার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ফলে বাংলাদেশের গণতন্ত্র আজ প্রশ্নবিদ্ধ, সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই বললেই চলে। ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয়েছে। সাধারণ মানুষেরও কোন নিরাপত্তা নেই। এভাবে একটি দেশ চলতে পারেনা। তাই সবাইকে সোচ্চার ও প্রতিবাদ জানাতে হবে। অন্যথায় যে কোন সময়, যে কারো উপর নির্যাতনের খড়ক নেমে আসতে পারে।

গত সোমবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা কনফারেন্স হলে বাংলাদেশী রাইটার এন্ড জার্নালিষ্ট সোসাইটি অব নিউইয়র্ক এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
প্রবীন সাংবাদিক ও লেখক মঈনুদ্দিন নাসেরের সভাপতিত্বে সাংবাদিক ও স্টেইট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের শিক্ষক ইমরান আনসারির পরিচালনায় দোয়া পরিচালনা করেন লেখক মুফতি মাওলানা ইসমাঈল।
সাংবাদিক নেতারা আরো বলেন, রমজান মাসে আলেম ওলামা নেতৃবৃন্দকে অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। সরকারের প্রতি এ সব অন্যায় কাজ বন্ধের আহবান জানান তারা। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি উঠে বৈঠকে ।
এ সময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডাঃ ওয়াজেদ এ খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন আহম্মেদ, সাপ্তাহিক দেশ এর সম্পাদক মিজানুর রহমান, প্রকাশক মঞ্জুর হোসেইন, সাংবাদিক মিথুন কামাল, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল হক, অধ্যাপক ও লেখক ড. ইব্রাহিম খলিল, কবি আবু সুফিয়ান, বিএনপি নেত্রী ও কন্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপি নেত্রী রিতা রহমান, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, লেখিকা ও বেসরকারি সংস্থা ড্রামের অর্গানাইজিং ডাইরেক্টর কাজী ফৌজিয়া, সাংবাদিক এমদাদ দিপু প্রমূখ। দোয়ার পূর্বে বিদ্রহী কবি কাজী নজরুল ইসলাম রচিত “কৃষকের ঈদ” কবিতাটি আবৃতি করেন বাঁচিক শিল্পী রুমাইসা আনসারি।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030