Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলাদেশী শ্রমিকদের কাছ থেকে ঘুষ নিয়ে জেলে মালয়েশিয়ার সাবেক অভিবাসন ডিজি

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: October 30, 2013 | 5:31 PM

বাংলাদেশী শ্রমিকদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে মালয়েশিয়ার অভিবাসন বিষয়ক সাবেক মহাপরিচালক ওয়াহিদ মো. ডন’কে ৬ বছরের জেল দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৩ লাখ রিঙ্গিত। গতকাল মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে বলা হয়, তার বিরুদ্ধে অভিযোগ হলো- তিনি বাংলাদেশী শ্রমিকদের ভিসা অনুমোদন করে ৬০ হাজার রিঙ্গিত ঘুষ নিয়েছেন। তার বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে সেশন কোর্টের বিচারক রোসবিহানিন আরিফিন তার বিরুদ্ধে ওই রায় দেন। এ রায়ের ফলে ৫৯ বছর বয়সী ওয়াহিদ মো. ডনের জেলের মেয়াদ কার্যকর হয়েছে গতকাল থেকে। জরিমানা দিতে অপারগ হওয়ায় এর সঙ্গে যোগ হবে ১২ মাসের জেল। রায়ের পরই তাকে নিয়ে যাওয়া হয়েছে কাজাং জেলে। এর আগে তার আইনজীবী ভি চিদাম্বরান শাস্তি স্থগিতের আবেদন করেন। কিন্তু বিচারক তা প্রত্যাখ্যান করেন। এমনকি তার দায়ের করা জামিন আবেদনও বিচারক বাতিল করে দেন। ওয়াহিদ মো. ডনের বিরুদ্ধে অভিযোগ, তিনি মালয়েশিয়ায় ৪৩৩৭ বাংলাদেশী শ্রমিকের ভিসা অনুমোদন দ্রুততার সঙ্গে করে দিয়েছেন। এক্ষেত্রে তিনি ব্যবসায়ী লো চাং হিয়ান-এর কাছ থেকে ঘুষ নিয়েছেন। এ অপরাধ তিনি করেছেন ২০০৮ সালের ১০ই জুলাই জালান দাতের জালান নেমবাহ দেদাংয়ে। কিন্তু তার বিরুদ্ধে প্রসিকিউশন কোন প্রমাণ হাজির করতে ব্যর্থ হওয়ায় ওয়াহিদকে ২০১০ সালের ১৫ই অক্টোবর খালাস দেয় আদালত। হাইকোর্টও ২০১২ সালের ৩১শে মে একই অবস্থান নেয়। কিন্তু মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন এ বিষয়ে এগিয়ে আসে। তারা তথ্যপ্রমাণ হাজির করে। তারই প্রেক্ষিতে নতুন করে বিচার শুরু হয়।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV