Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশী সহ ২৫টি দেশের ৩২জন শিশুর যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ : নিউইয়র্কের ব্রঙ্কস জু-তে বর্ণাঢ্য অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: May 12, 2017 | 5:45 PM

নিউইয়র্ক : বাংলাদেশী মানাফি ইসলাম (৮) সহ ২৫টি দেশের ৩২জন শিশু যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নেয়ার পর সার্টিফিকেট গ্রহণ করেছে। এ উপলক্ষে গত ৫ মে শুক্রবার সকালে ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) নিউইয়র্কের ব্রঙ্কস জু’র উব্লিউসিএস মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ইউএসসিআইএস-এর নিউইয়র্ক ডিষ্ট্রিক্ট অফিসের ভারপ্রাপ্ত চীফ অব স্টাফ তাদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কংগ্রেসম্যান জোসে ই সের‌্যানো, উইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির পাবলিক অ্যাফেয়ার্স-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জন কালভেলী। অনুষ্ঠানে ডিষ্ট্রিক্ট ৮৫-এর ষ্টেট অ্যাসেম্বলীম্যান মার্কোস এ ক্রেসপো সিটি প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইউএসসিআইএস-এর নিউইয়র্ক ফিল্ড অফিসের ডেপুটি ফিল্ড ডিরেক্টর বারবারা ফেলসকা।অনুষ্ঠানে কংগ্রেসম্যান জোসে ই সের‌্যানো বলেন, একজন আমেরিকান নাগরিক হিসেবে আমরা সবাই গর্বিত। কেননা দল-মত ও ধর্ম-বর্ণের উর্দ্বে আমরা সবাই আমেরিকান। তিনি নতুন আমেরিকানদের উদ্দেশ্যে বলেন, আমি ২৫ বছর ধরে ইউএস কংগ্রেসের সদস্য। এজন্য আমি গর্বিত। কেননা সমগ্র যুক্তরাষ্ট্রে ৫৩৫জন কংগ্রেস সদস্যের মধ্যে আমিও একজন। তিনি নতুন আমেরিকানদের একেক জনকে ‘গ্রেট আমেনিকা’র নেতৃত্বদানকারী উপযোগী হয়ে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করে বলেন, আমেরিকাকে আরো ‘গ্রেট’ করতে হবে। এসময় তিনি যুক্তরাষ্ট্রের পতাকা উচু করে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, একজন অভিবাসীর জীবনে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া তার ভবিষ্যত জীবনের জন্য ‘মাইলস্টোন’।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নতুন নাগরিকত্বগ্রহণকারী ৩২জন শিশুদের বয়স ছিলো ৫ থেকে ১৩ বছর। তাদের মধ্যে বাংলাদেশী বংশোদ্ভুত মানাফি ইসলাম সহ আরো ২৫টি দেশের ৩২জন শিশু শপথ নেন। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশগুলো হচ্ছে আলজেরিয়া, আর্মেনিয়া, ক্যামেরুন, কানাডা, কিউবা, ডোমনিকান রিপাবলিক, ইকুয়েডর, জাম্বিয়া, জর্জিয়া, ঘানা, হাইতি, ইন্ডিয়া, ইসরাইল, জ্যামাইকা, কাজাকিস্তান, লেবানন, মরক্কো, নেদারল্যান্ড, নাইজেরিয়া, রাশিয়া, সুরিনেইম,টগো, ইউক্রেন ও উজবেকিস্তান।
মানাফি ইসলামের জন্ম বাংলাদেশের বগুড়ায়। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বসবাসকারী পিতা মোহাম্মদ তারিকুল ইসলাম ও মা মোসাম্মৎ মেহনাজ জান্নাতের প্রথম পুত্র মানফি স্থানীয় পিএস ৮-এর সেকেন্ড গ্রেডের ছাত্র। ইউএনএ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV