Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশের অগ্রযাত্রায় ভার্জিনিয়ার সমর্থন : যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রদূত-ভার্জিনিয়া গভর্নর বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: October 13, 2016 | 9:08 AM

ভার্জিনিয়া : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের গভর্ণর টেরেন্স রিচার্ড ম্যাকাউল্লিফাহি বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে সমর্থন ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন খাতের সাফল্যের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন মঙ্গলবার গভর্নরের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে ভার্জিনিয়ার গভর্নর এ সমর্থনের কথা ব্যক্ত করেন। ৪৫ মিনিট স্থায়ী এই বৈঠকে তারা বিভিন্ন সম্ভাবনামূলক খাতে সহযোগিতাসহ বাংলাদেশ ও ভার্জিনিয়ার মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বৈঠকে সন্ত্রাস প্রতিরোধ উদ্যোগ, নারীর ক্ষমতায়ন, বাণিজ্য ও ব্যবসা, যুক্তরাষ্ট্রে বিশেষ করে ভার্জিনিয়ায় তৈরি পোশাক রফতানি, তথ্য-প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও কৃষি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশ এবং গত ৮ বছরে এর মাথাপিছু আয় ৩ গুণ বেড়েছে। জিয়াউদ্দিন গভর্ণরকে আরো জানান যে বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দিচ্ছে এবং এখানে বিনিয়োগের রিটার্ন যে কোন দেশের চেয়ে বেশি। রাষ্ট্রদূত গভর্নরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গভর্ণর সানন্দে এ আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV