Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি গভীর অন্ধকারে নিমজ্জিত হলো : যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: April 27, 2013 | 10:08 PM


রানা প্ল¬াজা ধসের পর পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয়
ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রাজনৈতিক সহিংসতা ও ধসের ঘটনায়
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি গভীর অন্ধকারে নিমজ্জিত হলো বলে এতে মন্তব্য করা
হয়। প্রতিবেদনে বলা হয়, রানা প¬øাজা ভবন ধসে পড়ার আগেই বাংলাদেশের ১৯ বিলিয়ন (এক
হাজার ৯০০ কোটি) ডলারের তৈরি পোশাক শিল্প চাপে পড়ে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ও তার রাজনৈতিক প্রতিপক্ষের মুখোমুখি অবস্থানের কারণে।
ফেব্রুয়ারির শুরু
থেকে বিএনপি-জামায়াতের ৩৩ দিনের হরতাল, বিক্ষোভ ও রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ
কার্যত অচল হয়ে পড়ে। পশ্চিমা দেশের বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক সরবরাহকারী
কারখানাগুলো উৎপাদন স্বাভাবিক রাখার চেষ্টা করছিল। তবে সড়ক, সমুদ্রবন্দরসহ যোগাযোগ
ব্যবস্থা অচল হয়ে পড়ায় এবং শুল্ক অফিসসহ সরকারি দপ্তরগুলো বন্ধ থাকায় কাঁচামাল
আমদানি ও সঠিক সময়ে পণ্যের জাহাজিকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরই মধ্যে পশ্চিমা
ক্রেতাদের ধৈর্যচ্যুতি ঘটতে শুরু করেছে। গত সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ  তৈরি
পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সংবাদ সম্মেলনে জানিয়েছে, গত
জানুয়ারি থেকে অস্থিরতার কারণে তারা ৩০০ কোটি মার্কিন ডলারের অর্ডার (কার্যাদেশ)
হারিয়েছে এবং বিদ্যমান ৫০ কোটি ডলারের অর্ডার প্রতিবেশী ভারতে চলে যাচ্ছে। তৈরি
পোশাক খাতের অনেক ব্যবসায়ী মনে করেন, আগামীতে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা এবং রানা
প্ল¬াজা ট্র্যাজেডির ঘটনায় ওয়াল-মাট্রের মতো ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে
নেবে। তৈরি পোশাক রফতানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, প্রথম অবস্থান চীনের।
মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক বলেন, ভয়াবহ পরিস্থিতির দিকে
যাচ্ছে। আমাদের ওপর এখন ক্রেতাদের চাপ আসবে। এইচএন্ডএম, জারা, ওয়াল-মার্ট এসপ্রিটের
জন্য পোশাক সরবরাহ করে মোহাম্মদী গ্রুপ। বাংলাদেশে ৩৬ লাখ শ্রমিকের কথা বিবেচনায়
নিয়েই হয়ত পশ্চিমা ক্রেতারা রাতারাতি বাংলাদেশকে ছুড়ে ফেলবে না। তিনি বলেন, আমরা
ব্যাপক ইমেজ সংকটে পড়ব। রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক পণ্যের সরবরাহ বিলম্ব হওয়ায়
পশ্চিমা ক্রেতারা প্রস্তুতকারকদের মূল্য পরিশোধে ৫ থেকে ২৫ শতাংশ কেটে নিচ্ছে।
রুবানা হক বলেন, ক্রেতারা বড়জোর দুই সপ্তাহ বিলম্ব মানতে পারে। এরপর তারা অর্ডার
বাতিল বা পণ্যের মূল্য কম দেয়। রানা প্ল¬াজা ধসের অনধিক পাঁচ মাস আগে তাজরীন
ফ্যাশনসে অগ্নিকা-ের ঘটনায় ১১০ জন নিহত হয়। তাজরীন ফ্যাশনস ওয়াল-মার্টের পোশাক তৈরি
করত। এই দু’টি ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্যবস্থাপনা ও মান নিয়ে প্রশ্ন
উঠেছে। এমনকি এসব বিপর্যয়ের আগে রাজনৈতিক সহিংসতার কারণে এই শিল্প ব্যাহত হচ্ছে। এই
সহিংসতা সহসাই কমবে বলেও মনে হচ্ছে না। ঢাকা-ভিত্তিক বুটিক কনসালট্যান্সি
প্রতিষ্ঠান এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার্স-এর ম্যানেজিং অংশীদার ইফতি ইসলাম
জানান, দেশ ক্রমেই নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। এতে করে যে কোনো জরুরি অবস্থা জারি
বা সামরিক হস্তপেক্ষ হতে পারে।
এ সবই বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য ধূসর
প্রেক্ষাপট রচনা করলো, দু’টি বড় ধরনের বিপর্যয়ের পর এ শিল্প ক্রেতাদের আস্থা
ফেরানোর সংগ্রাম করছে। সূত্র : বাংলানিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV