Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

বাংলাদেশের আর্তমানবতার কল্যাণকল্পে নিউইয়র্কে এপেক্স ক্লাব গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: May 31, 2013 | 7:26 PM

নিউইয়র্ক  : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এপেক্স বাংলাদেশ’র শাখা গঠিত হলো নিউইয়র্কে এবং এর নাম হচ্ছে ‘এপেক্স ক্লাব অব নিউইয়র্ক।’ এ ক্লাবের স্পন্সর করেছে এপেক্স ক্লাব অব ঢাকা মেট্রপলিটন তথা এপেক্স ক্লাব অব বাংলাদেশ। বাংলাদেশ এপেক্স ক্লাবের সাথে যুক্ত ছিলেন এমন প্রবাসীরা এ উদ্যোগ নিয়েছেন। গত ২৪ মে জ্যাকসন হাইটসের সন্নিকটে এক বাসায় সাবেক এপেক্সিয়ানদের মতবিনিময় সভা শেষে এপেক্স বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও লাইফ গভর্ণর আব্দুর রৌফ খান দিলিপকে প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী এবং সাংবাদিক ও এপেক্সিয়ান লাবলু আনসারকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় নবগঠিত এ ক্লাবের। অপর কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাহবুবুর রহমান টুকু, ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, সেক্রেটারী এফইএমডি রকী, ট্রেজারার সাবরিনা তারিন প্রেমা, সার্ভিস ডাইরেক্টর  মাসুদ রহমান, পাবলিক স্পীকার/ডিবেট ডাইরেক্টর এফইএমডি জ্যোতি, আইপিপি/এক্সপানশন ডাইরেক্টর  এস কে আনোয়ার, মেম্বারশীপ এটেনডেন্ট ডাইরেক্টর মো. নিজামউদ্দিন, সার্জেন্ট এ্যাট আর্মস সুমন খান। সদস্যদের সামর্থ্য অনুযায়ী সেবামূলক কাজের সংকল্প গ্রহণ করেন সকলে। নিরবে সমাজকর্মে আগ্রহীরা এ ক্লাবের সদস্য হতে পারবেন।
নবগঠিত এ ক্লাবের কার্যক্রম কম্যুনিটিকে অবহিত করার লক্ষ্যে ২ জুন রোববার অপরাহ্ন ২টা থেকে ৫টা পর্যন্ত  এপেক্স ক্লাব অব নিউইয়র্কের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটস সংলগ্ন ৩৫ এভিনিউ এবং ৭২ স্ট্রীটে অবস্থিত মীনাবাজার স্টোরে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV