Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া-নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান কস্তা’র বৈঠক : বাংলাদেশী-আমেরিকাদের সামাজিক কার্যক্রম, বাংলা ভাষা ও সংস্কৃতি বিস্তারে সহযোগিতার জন্য সিটি কাউন্সিলরকে অনুরোধ

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: February 16, 2019 | 12:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান কস্তা কনস্টানটিনিডেস ১৩ ফেব্রুয়ারী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার সাথে এক বৈঠক করেন।

বৈঠককালে, কনসাল জেনারেল বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীকে সার্বিক সেবা ও সহযোগিতা প্রদানের জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিলকে ধন্যবাদ জানান। কনসাল জেনারেল বলেন যে, বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে কঠোর পরিশ্রমী, সমৃদ্ধ সংস্কৃতি মনস্ক এবং আইন-শৃংখলার প্রতি শ্রদ্ধাশীল এবং তারা এ বৃহৎ শহরের কল্যাণে নিবেদিত। এ বিষয়ে, তিনি নিউইয়র্কে ক্রমবর্ধমান বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীর সামাজিক কার্যক্রম, বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি এবং সংস্কৃতি বিস্তারে সহযোগিতার জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিলরকে অনুরোধ করেন।

বাংলাদেশী-আমেরিকান নাগরিক কর্তৃক নিউইয়র্ক সিটি কাউন্সিল কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের বিষয়ে কনসাল জেনারেল এবং কাউন্সিলর আলোচনা করেন। বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের কল্যানের জন্য নিউইয়র্ক সিটির সাথে একযোগে কাজ করার বিষয়ে কনসাল জেনারেল আগ্রহ প্রকাশ করেন এবং এ লক্ষ্যে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সাফল্যগাঁথা শুনে অভিভূত হন এবং এক মিলিয়নের অধিক রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে বাংলাদেশ যে মানবিকতার অপূর্ব নিদর্শন স্থাপন করেছে তার প্রশংসা করেন।

জলবায়ু পরিবর্তনে আক্রান্ত বাংলাদেশ কিভাবে অত্যন্ত সফলতার সাথে নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করছে এবং Climate Change Adaptation ও Resilience এ বিশ্বে রোল মডেলে পরিণত হওয়ার বিষয় জনাব কস্তাকে কনসাল জেনারেল অবহিত করেন। উল্লেখ্য, জনাব কস্তা New York Council’s Environmental Protection Committee এর সভাপতি।

কনসাল জেনারেল আগামী ২২ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কনস্যুলেট জেনারেল, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং কুইন্স লাইব্রেরী কর্তৃক যৌথভাবে আয়োজিত আর্ন্তজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে জনাব কস্তাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। উল্লেখ্য, এবারই প্রথম নিউইয়র্ক সিটি কাউন্সিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারী। জনাব কস্তা উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে কনসাল জেনারেলকে আমন্ত্রণ জানান।

কনসাল জেনারেল স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’র (ইংরেজী ভার্সন) জনাব কস্তাকে উপহার হিসেবে প্রদান করেন।

কনস্যুলেট জেনারেল এর কাউন্সেলর আয়েশা হক এবং প্রথম সচিব মোঃ শামীম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ