বাংলাদেশের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আব্দুল্লাহকে বিএসএমএমইউতে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে অনুমোদন দেয়া হয়। সভায় সিন্ডিকেটের সকল সদস্য উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউতে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ মানবজমিনকে বলেন, তিনি মানুষের দোয়া কামনা করেন। যাতে করে মানুষের সেবা করতে পারেন। তিনি আরও বলেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি দেশেটা স্বাধীন না করলে এই ধরনের সম্মান পেতাম না। স্মরণ করি ৪ নেতার আত্মদানকেও।
গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্স নিয়োগের চূড়ান্ত ফলাফল ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের অস্থায়ীভাবে নিয়োগের বিষয়েও অনুমোদন দেয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে অব্যাহত রাখার লক্ষ্যে সর্বমোট ৬৭০ (১০৯ ও ৫৬১) জন নার্সকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৭৫ জন কর্মচারীকে তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদে এবং ৫৩৪ জন কর্মচারীকে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এদিকে আজকের সিন্ডিকেটের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইউজিসির অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া পিএইচডি কোর্স চালু, নিজস্ব প্রেস তৈরি, ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরগণ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (হাসপাতাল) মহোদয়ের জন্য আবাসনের ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয়ের অনুমোদন দেয়া হয়। মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি