বাংলাদেশের গণতন্ত্র,স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়:নিউইয়র্কে তারেক পরিষদ আয়োজিত সমাবেশে টেলিফোনে ড. খন্দকার মোশারফ ও ব্যারিস্টার মওদুদ
এনা: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫ম জন্ম বার্ষিকী উপলক্ষে ১৬ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্কে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি আয়োজিত সমাবেশে ঢাকা থেকে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, হামলা-মামলা দিয়ে জিয়া পরিবার এবং বিএনপিকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বর্তমান মহাজোট সরকার। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নেতৃদ্বয় উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিটি সংকটের জন্যে দায়ী আওয়ামী লীগ এবং সংকট থেকে জাতিকে উদ্ধার করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার প্রতিষ্ঠিত দল বিএনপি। এজন্যে আওয়ামী লীগ জিয়া পরিবার এবং বিএনপিকে সহ্য করতে চায় না। বিএনপির এই দুই নেতা আরো বলেন, চলতি পৌরসভা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অপশাসনের জবাব দিচ্ছেন। যেখানে অবাধে ভোটাধিকার প্রদানের সুযোগ পাচ্ছেন জনগণ-সেখানেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হচ্ছেন। এর মাধ্যমে বর্তমান সরকারের জনপ্রিয়তা কতটা দুর্বল তা প্রমাণিত হচ্ছে। তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বর্তমানের ক্রান্তিকাল থেকে জাতিকে উদ্ধারে একযোগে কাজ করার আহবান জানান। দুই নেতার টেলিফোনে বক্তব্যের সময় উপস্থিত সকলে শ্লোগান দিয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করার সংকল্প ব্যক্ত এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এ সময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতেও শ্লোগান দেয়া হয়। হাড় কাঁপানো শীতের মধ্যে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুল। তারেক পরিষদের সেক্রেটারী রাফেল তালুকদারের পরিচালনায় এ সমাবেশের প্রারম্ভে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মৌলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের পরিচালনায়। এরপর জিয়ার জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যে আকতার হোসেন বাদল বলেন, শহীদ জিয়ার নীতি ও আদর্শ বাস্তবায়িত হলেই তাঁর আত্মা শান্তি পাবে। এদিকে ১৯ জানুয়ারি শহীদ রাত্রপতি জিয়ার জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আরেকটি অনুষ্ঠান হবে মঙ্গলবার সন্ধ্যায় এবং জাতীয়তাবাদী ফোরামের অনুষ্ঠান হবে বুধবার সন্ধ্যায়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes