বাংলাদেশের চলমান অগ্রগতি অব্যাহত রাখতে হবে : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ
নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ ‘ইত্যাদি গার্ডেন ও গ্রীল’ পার্টি হলে গত রবিবার ২৯ জানুয়ারী সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ। সভায় বক্তারা ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করণের লক্ষ্যে এখন থেকে নিজ নিজ এলাকায় গণসংযোগের উপর গুরুত্বারোপ করেন। এই বিজয় বাংলাদেশের চলমান অগ্রগতি অব্যাহত রাখতে অত্যাবশ্যক। স্বধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় গেলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সভায় আলোচিত অন্যান্য বিষয়গুলোর মধ্যে ছিলো : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন। ২৬ শে মার্চ “মহান স্বাধীনতা দিবস” যথাযথ মর্যাদায় উদযাপন। দলকে সুসংগঠিত করে প্রবাস থেকে দলের সকল নেতৃবৃন্দের সক্রিয় সহ যোগিতায় আগামী নির্বাচনে দলকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ড. সিদ্দিকুর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং প্রস্তাবটি সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়। সভায় ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন মহানগর আওয়ামী লীগ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ ও সকল বরো ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ। সভায় কর্যকরী কমিটি সকল সদস্যবৃন্দ¬ ঐক্যমতের ভিত্তিতে ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি প্রনয়নের দায়িত্ব অর্পন করেন। সভায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য ও সকল বরো ও ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes