বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশে টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ১৩ই এপ্রিল
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক, ৪ এপ্রিল : বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সবসময় সবখানে – এ শ্লোগানকে সামনে নিয়ে আগামী ১৩ই এপ্রিল যুক্তরাষ্ট্রে উদযাপন করবে চ্যানেলটির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আগামী ১৩ই এপ্রিল নিউজার্সির পেটারসনে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। অনুষ্ঠানে কংগ্রেসম্যান, স্টেট সিনেটর, পেটারসন মেয়র, জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড.এ কে আবদুল মোমেন, কনসাল জেনারেল মো: মনিরুল ইসলাম, একুশে টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট এস এম সামসুর রহমান শিমুল সহ নিউইয়র্ক, নিউজার্সির বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। দেশ, মাটি ও মানুষের কল্যানে একুশে টেলিভিশনের নিরন্তর পথ চলায় সাফল্য কামনায় এ অনুষ্ঠানে প্রবাসী বাঙালীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন একুশে টেলিভিশন যুক্তরাষ্ট্রের চীফ কো-অর্ডিনেটর দেওয়ান বজলু এবং একুশে টেলিভিশনের রিজিওনাল চীফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি